বিশ্বকাপে আবারও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য হাহাকার

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৯

প্রতিটি বিশ্বকাপ এলে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কেনার আগ্রহ থাকে সবচেয়ে বেশি। জুনে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেলো একই দৃশ্য। নিউইয়র্কে হতে যাওয়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারত ম্যাচেই যেমন আবেদন জমা পড়েছে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ২০০ গুণ বেশি!

ম্যাচটা হবে ৩৪ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন অস্থায়ী নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মাঠের কাজ এখনও চলমান। কিন্তু ৯ জুনের ওই ম্যাচের টিকিট এরই মধ্যে সবগুলো বিক্রি হয়ে গেছে।

এবার পাবলিক ব্যালটের মাধ্যমে অগ্রীম টিকিট বিক্রির ব্যবস্থা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সহআয়োজক যুক্তরাষ্ট্রেই হবে টুর্নামেন্টের ১৬টি ম্যাচ। টিকিট কেনার এত আগ্রহ দেখে যুক্তরাষ্ট্রের আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেট জোন্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘টিকিট কেনার জন্য দর্শকদের চমৎকার আগ্রহ দেখা গেছে। ব্যালট পদ্ধতিতে দেখা গেছে বিপুল চাহিদা। প্রতিটি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ দেখা যায়। ফলে দর্শকদের আগ্রহ দেখে দুটি দেশ যে যুক্তরাষ্ট্রে খেলতে আসছে, সেটা খুবই তৃপ্তিদায়ক।’ 

ভারত-পাকিস্তান তাদের সব গ্রুপ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। তাতে বলা যায় দর্শক ঠাসা থাকবে সেসব ম্যাচ। যদিও সেটি সীমাবদ্ধ থাকবে অভিবাসী ও ক্রিকেট ভক্ত ওই দেশের জনগোষ্ঠীতে। কারণ, ক্রিকেটের প্রতি সেভাবে আগ্রহ জন্মায়নি আমেরিকানদের। তারা এখনও বেসবলে মত্ত। তবে খেলাটির প্রতি আকর্ষণ বাড়াতে বড় মঞ্চ হতে যাচ্ছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজকরা এখন সেদিকেই মনোযোগী। পাশাপাশি দেশটিতে খেলার প্রতি আগ্রহ বাড়াতে চান তারা। জোন্স যেমন বলেছেন, ‘প্রথম লক্ষ্য হচ্ছে ক্রিকেটের অন্ধ ভক্তরা যাতে উদযাপনের সুযোগ পান সেই দিকটি সুনিশ্চিত করা হবে। দ্বিতীয়ত খেলাটির প্রতি আগ্রহ বাড়ানো।’ 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের