হাথুরুসিংহেকে মুশফিকের পাল্টা প্রশ্ন, ‘কোন দিক থেকে বিপিএলের মান খারাপ মনে করেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৫আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সার্বিক মান ও অব্যবস্থাপনা নিয়ে কয়েকদিন আগে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে সাক্ষাৎকারে বিপিএল নিয়ে বিস্তর সমালোচনা করেছেন তিনি। এমনও মন্তব্য করেছেন, অনেক সময় বিপিএল দেখতে বসলে টিভি বন্ধ করে দিতে বাধ্য হন তিনি! 

হাথুরুসিংহের এই মন্তব্যের সঙ্গে একমত নন বরিশাল তারকা মুশফিকুর রহিম। জোর দিয়ে বলেছেন, বিপিএলের মান অনেক উঁচুতে। ফরচুন বরিশালের এই ক্রিকেটার শুরুতেই অর্থনৈতিক বিষয়গুলো সামনে এনে সংবাদ সম্মেলনে গতকাল বলেছেন, ‘সবকিছুর আগে বিপিএল না হলে সত্যি কথা আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে। এটা ভাই আমার পুরো মোদ্দা কথা। বিপিএলে যে পারিশ্রমিক একজন ক্রিকেটার পায়, এটা নিয়েই… জাতীয় দলে কেউ যদি দুই-তিন বছর খেলে এবং সর্বোচ্চ পর্যায়ের পারিশ্রমিক হয়, তাহলে হয়তো (ওই পরিমাণ) আয় করতে পারবে।’ 

এরপর হাথুরুসিংহের প্রশ্নের কড়া জবাব সংবাদ মাধ্যমকে এভাবেই দেন মুশফিক, ‘কোন দিক থেকে বিপিএলের মান এত খারাপ মনে করেন?....কোনও ক্রিকেটারই চাইবে না এখানে খারাপ খেলে পরের বছর অবিক্রীত থেকে বাইরে বসে টিভিতে খেলা দেখতে।’

বিপিএলের উইকেট নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। যদিও এবার সব ভেন্যুতে মোটামুটি ভালো মানের উইকেট ছিল। মুশফিক বিষয়টি উল্লেখ করে বলেছেন, ‘এটার মান যদি বলুন, অবশ্যই অনেক উঁচু। হ্যাঁ, এটা বলতে পারেন যে, অনেক সময় ১-২টা পিচ একটু এদিক-সেদিক হতে পারে, যে কোনো কারণে রান করাটা কঠিন হয়ে যায়। তবে এই বছর আগের চেয়ে অনেক ভালো ছিল পিচ। এজন্য খেলার মানও অনেক বেড়েছে আগের তুলনায়।’

এরপরই হাথুরুসিংহেকে খোঁচা দিয়ে মুশফিক আরও বলেছেন, ‘যারা বলছে (মান খারাপ), তারা কোন মর্মে বলেছে তাদেরই জিজ্ঞেস করবেন। তবে আমার কাছে জানতে চাইলে বিপিএলের মান বলুন, সব কিছু উন্নত হচ্ছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী