তামিমকে কনকাশন সাব হিসেবে দেখে বিস্মিত শ্রীলঙ্কা

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৮ মার্চ ২০২৪, ১৯:৩২আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:০৮

তৃতীয় ওয়ানডেতে অনেক ঘটনাই ঘটেছে। শ্রীলঙ্কার ইনিংসের ৪৯তম ওভারে বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে ঘাড়ের ইনজুরিতে পড়েন সৌম্য সরকার। তার বদলে কনকাশন সাব হিসেবে খেলেছেন তানজিদ হাসান তামিম। তরুণ এই ব্যাটারের দারুণ ব্যাটিংয়েই রান তাড়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছে বাংলাদেশ। তামিম ৮১ বলে ৯ চার ৪ ছক্কায় ৮৪ করেছেন। এতে একটি রেকর্ডও হয়ে যায় আজ। ওয়ানডেতে মারনাশ লাবুশেনেকে ছাপিয়ে কনকাশন বদলি হিসেবে সবচেয়ে বড় ইনিংসটি এখন তার দখলে।

তামিমকে কনকাশন হিসেবে দেখে বিস্মিত হয়েছে শ্রীলঙ্কা। লঙ্কান সহকারী কোচ নাভিদ নেওয়াজ বলেছেন, ‘কনকাশন সাব দেখে আমরা অবাক হয়েছি। কারণ আমরা ফুটেজ দেখেছি সে (সৌম্য) ড্রাইভ দিয়েছে। ওই ঘটনায় মাথায় আঘাত করেছে বলে মনে হয় না। তবে আমরা আম্পায়ার সহ ম্যাচ রেফারিদের সিদ্ধান্তকে সম্মান জানাই।’

এদিকে, সৌম্যর ইনজুরি নিয়ে বিসিবি ব্যাখ্যাও দিয়েছিল। এক বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, চোট হাঁটুতে লাগলেও পরে জানা যায় তিনি ঘাড়েও আঘাত পেয়েছেন। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ‘একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে সৌম্য বিজ্ঞাপনী বিলবোর্ডে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছেন। পড়ে যাওয়ার সময় তার মাথা মাটিতে লাগে, ঘাড় শক্ত হয়ে যায়। তিনি মাথা ব্যথার কথা জানিয়েছেন এবং তার চোখে দেখতে সমস্যাও হচ্ছে। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বাম হাঁটুতে চোট পেয়েছেন।'

পরে বিসিবি নিশ্চিত করে কনকাশন বদলির আবেদন অনুমোদনের পরই নামানো হয় তামিমকে, ‘সৌম্যের চোটে আমরা কনকাশন বদলির আবেদন করলে তা অনুমোদন দেওয়া হয়।’

/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত