কোহলিদের বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান 

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৪, ০০:৩২আপডেট : ২৩ মে ২০২৪, ০১:২২

বৈপরীত্য নিয়ে আইপিএলের এলিমিনেটরে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। টানা ৬ জয় পেয়েছিল বেঙ্গালুরু, আর টানা ৫ ম্যাচে জয়হীন রাজস্থান! কিন্তু টি-টোয়েন্টিতে মোমেন্টাম বলে আসলে কিছু নেই। এখানে যে কোনও সময় যে কোনও কিছু হতে পারে। যার প্রমাণ রাজস্থান। বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য টিকে থাকলো স্যামসনের দল। বিরাট কোহলিরা আরও একবার আক্ষেপ নিয়েই আইপিএল থেকে বিদায় নিলো। অধরা থাকলো ট্রফি।  

আহমেদাবাদে গুরুত্বপূর্ণ টস জিতে দারুণ নৈপুণ্য উপহার দিয়েছে রয়্যালসের বোলাররা। যে মাঠে শিশির টার্গেট স্কোর বানানোর চেয়ে রান চেজকে সহজ করে দেয়, সেখানে বেঙ্গালুরুকে ৮ উইকেটে ১৭২ রানে আটকে রাখে তারা। উল্লেখযোগ্য ইনিংসগুলো কেউই বড় করতে পারেননি। দুই ওপেনার বিরাট কোহলি ২৪ বলে ৩৩, ফাফ দু প্লেসি ১৪ বলে ১৭ রান করেছেন। ক্যামেরন গ্রিন ২১ বলে ২৭, রজত পতিদার ২২ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেছেন। মহিপাল লোমোরের ১৭ বলে ৩২ রানের ক্যামিও ইনিংসটিও বেশি দূর যায়নি। তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়ের মার। 

রাজস্থানের হয়ে ৪৪ রানে তিনটি উইকেট নিয়েছেন আবেশ খান। ১৯ রানে দুটি নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ম্যাচসেরাও তিনি। 

তার পর যশ্বসী জয়সওয়াল ও টম কোহলার ক্যাডমোরের ব্যাটে দারুণভাবে জবাব দিতে থাকে রাজস্থান। ষষ্ঠ ওভারে ১৫ বলে ২০ রানে ক্যাডমোর আউট হলে ভাঙে ওপেনিং জুটি। তার পরও ম্যাচটা টেনে নিয়েছেন জয়সওয়াল। শেষ পর্যন্ত ৩০ বলে ৮ চারে ৪৫ রানে আউট হয়েছেন তিনি। দ্রুত সময়ে জয়সওয়াল ও সানজু স্যামসানের (১৭) উইকেট তুলে নিয়ে বেঙ্গালুরু ম্যাচে ফেরার বার্তা দিচ্ছিল। চাপ বেড়ে যাওয়ার মুহূর্তেই দায়িত্ব কাঁধে তুলে নেন রায়ান পরাগ। ধ্রুব জুরেল (৮) তাকে বেশিক্ষণ সঙ্গ দেননি যদিও। কিন্তু পরাগ ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে সাহায্য করেছেন। তাকে যোগ্য সঙ্গ দেন শিমরন হেটমায়ারও। ঝড়ো ব্যাটিংয়ে ২৬ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৬ রানে বিদায় নিয়েছেন পরাগ। তার আউটের পর হেটমায়ারও ১৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রানের ক্যামিও ইনিংসে দলকে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে আউট হয়েছেন। তার পর বাকি কাজটা সেরেছেন রোভম্যান পাওয়েল। ৮ বলে ২ চার ও ১ ছক্কায় তার অপরাজিত ১৬ রানের ইনিংসে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতেছে রাজস্থান। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।  

বেঙ্গালুরুর হয়ে ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। একটি করে নিয়েছেন লকি ফার্গুসন, কর্ন শর্মা ও ক্যামেরন গ্রিন। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে