দিলারার টানা দ্বিতীয় বিস্ফোরক সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৪, ১৭:৫৯আপডেট : ১০ জুন ২০২৪, ২১:০৯

বিকেএসপিতে ঝড় অব্যাহত রেখেছেন দিলারা দোলা। আবাহনীর এই ওপেনিং ব্যাটার আজ সোমবার আবার ঝড়ো সেঞ্চুরি করেছেন মাত্র ৬৬ বলে। খেলেছেন ৯৫ বলে ১৬৪ রানের ইনিংস। আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে খেলেছিলেন ১০৪ রানের ইনিংস। তার ইনিংসে দাঁড়িয়ে আবাহনী ৩৫০ রানের বড় ব্যবধানে জিতেছে।

আবাহনীর এই ব্যাটার ঢাকা প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন এক সপ্তাহ আগে। আজ সিটি ক্লাবের বিপক্ষে পেলেন আরেকটি সেঞ্চুরি। সোমবার সিটি ক্লাবের বোলারদের পাড়ার বোলার বানিয়ে ১৬৪ রান করেন। তার এই ইনিংসের উপর ভর করে আবাহনী ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪০২ রান। মোহামেডানের বিপক্ষে ওই ম্যাচে পঞ্চাশ ওভারের সংস্করণে কোনও দলের ৪০০ করার রেকর্ড করেছিল আবাহনী। আজ আবারও ৪০০ করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। 

দিলারার সঙ্গে ওপেনিংয়ে নেমে দাপট দেখান শামীমা সুলতানাও। ৮১ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হলে ২১৮ রানের জুটি ভাঙে তাদের। এরপর দ্বিতীয় উইকেটে রুবাইয়া হায়দার ঝিলিকের সঙ্গে দিলারা আরও ৩৬ রানের জুটি গড়ে আউট হন। ৯ চার ও ১২ ছক্কায় উইকেট কিপার এই ব্যাটার নিজের ইনিংসটি সাজান। ঝিলিকের ব্যাট থেকে এসেছে ৫৬ বলে ৭০ রানের ইনিংস। সবমিলিয়ে সিটি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে ৪০২ রান সংগ্রহ করে ধানমন্ডির ক্লাবটি।

জবাবে আবাহনী অধিনায়ক জাহানারা আলমের তোপের মুখে ৫২ রানেই অলআউট হয়ে যায় সিটি ক্লাব। ১৬ রান খরচায় জাহানারার শিকার ৫ উইকেট। শরিফা খাতুন নেন ২ উইকেট। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের