সুপার এইটের ম্যাচের আগে দুই সাকিবের র‌্যাংকিংয়ে উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৪, ২২:৩৫আপডেট : ১৯ জুন ২০২৪, ২২:৩৫

টি-টোয়েন্টি ক্রিকেটে লম্বা সময় ধরেই শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তবে বাজে ফর্মের কারণে শীর্ষস্থান হারিয়ে ৫ নম্বরে চলে যেতে হয়েছিল বাঁহাতি এই অলরাউন্ডার। তবে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ভালো করে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের তিনে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের কাছে শীর্ষস্থান হারিয়েছেন মোহাম্মদ নবী। এছাড়া টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিবও।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে বোলিং করে ৯ উইকেট পেয়েছেন তানজিম সাকিব। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যৌথভাবে দুইয়ে অবস্থান করছেন তিনি। দুই দিন আগে নেপালের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৪ উইকেট নেন তিনি। এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে।

আইসিসি আজ বুধবার (১৯ জুন) সাপ্তাহিক র‌্যাংকিং হালনাগাদ করেছে। সেখানে দেখা যায়, টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাংকিংয়ে ২৮ ধাপ এগিয়ে জুনিয়র সাকিব উঠে এসেছেন ৬৯ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৪৪।

যদিও বোলারদের র‌্যাংকিংয়ে পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান! নেপালের বিপক্ষে দারুণ বোলিং করেও এক ধাপ পেছাতে হয়েছে বাঁহাতি এই পেসারকে। তার অবস্থান এখন ১৪ নম্বরে।

১৩ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুড়াকেশ মোতি। তিনি এগিয়েছেন ১৬ ধাপ। পেসার আলজারি জোসেফ ৬ ধাপ এগিয়ে ১১ নম্বরে আছেন।

বোলারদের মধ্যে শীর্ষে যথারীতি ইংল্যান্ডের আদিল রশিদ। দারুণ বোলিং করছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের র‌্যাংকিংয়ের উন্নতি হয়েছে। ক্যারিয়ার–সেরা ৫৭৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে যৌথভাবে ২৭ নম্বরে আছেন এই লেগ স্পিনার।

তবে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে খুব বেশি পরিবর্তন হয়নি। আগের মতো শীর্ষে আছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড পাঁচ ধাপ এগিয়ে আছেন পঞ্চম স্থানে। আফগানিস্তানের বিপক্ষে ৯৮ রানের ইনিংস খেলা নিকোলাস পুরান আট ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। গ্রুপ পর্বে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহক তাওহীদ হৃদয়ের অবস্থান ৩০ নম্বরে।

এদিকে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে আসা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের রেটিং পয়েণ্ট এখন ২৩১। বাজে পারফরম্যান্সের কারণে আফগানিস্তানের মোহাম্মদ নবী নেমে গেছেন ৪ নম্বরে। সাকিব উন্নতি করে ৩ নম্বরে উঠে আসার পর তার রেটিং পয়েন্ট ২১৮। নেপালের বিপক্ষে ২.২ ওভার বোলিং করে ৯ রানে ২ উইকেট পেয়েছেন সাকিব।

/আরআই/এফএস/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু