হৃদয়ের পর মোস্তাফিজকে বাদ দিলো ডাম্বুলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৪, ২০:৩৯আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২০:৩৯

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বাদশ ম্যাচে মুখোমুখি হয়েছে ডাম্বুলা সিক্সার্স ও গলে মারভেলস। প্রথম দুই ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়েছিলেন তাওহীদ হৃদয়। এবার এই তালিকায় যুক্ত হলেন মোস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার গলের বিপক্ষে ম্যাচের একাদশে রাখা হয়নি বাঁহাতি এই পেসারকে। মূলত আগের ম্যাচে বল হাতে বেশ খরুচে ছিলেন তিনি, এই কারণে সম্ভবত বাদ পড়লেন।

টুর্নামেন্টের শুরু থেকেই খেলছেন মোস্তাফিজ। আগের চার ম্যাচের সবগুলোতেই ছিলেন মোস্তাফিজ। প্রথম তিন ম্যাচে ভালোই বোলিং করেছিলেন। উদ্বোধনী ম্যাচে ক্যান্ডির বিপক্ষে ৪৪ রানে নিয়েছেন একটি উইকেট। এরপরের দুই ম্যাচে জাফনার বিপক্ষে একটিতে ৩০ রানে দুটি এবং আরেকটিতে ৩৯ রানে দুটি উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম তিন ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পেলেও দল জিততে পারেনি। তবে সর্বশেষ ম্যাচে মোস্তাফিজ ছিলেন বেশ খরুচে। ৫৩ রান খরচ করে ছিলেন উইকেট শূন্য। এরপরও টানা তিন হারের পর ওই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ডাম্বুলা।

ফর্মে নেই বলে মোস্তাফিজকে আজকের ম্যাচে একাদশে রাখা হয়নি। তার জায়গায় সুযোগ পেয়েছেন নুয়ান থুশারা। দলের আরেক বাংলাদেশি ক্রিকেটার তাওহীদ হৃদয় ২ ম্যাচ খেলেই বাদ পড়েন একাদশ থেকে। প্রথম ম্যাচে এক রানের ইনিংস খেলে আউট হন। দ্বিতীয় ম্যাচ ব্যাটিংয়েই নামতে হয়নি তাকে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি