ভারতে খেলার চাপকে সুবিধা হিসেবে দেখছেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৪

ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য বলতে দুটি ড্র। বাকি ১১ ম্যাচ খেলে সবগুলোতে হেরেছে। ২০১৯ সালের পর আবার ভারতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। পাঁচ বছর আগে দুই ম্যাচেই একপেশে হার দেখেছিল তারা। তাছাড়া ভারত গত ১২ বছর ধরে ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারেনি। পরিসংখ্যান অনুযায়ী, আসন্ন দুই টেস্টের সিরিজেও চাপে থাকবে নাজমুল হোসেন শান্তরা। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে চাপকে ইতিবাচক হিসেবে দেখছেন।

সংবাদ সম্মেলনে লঙ্কান কোচ বলেছেন, ‘চাপকে আমি সুবিধা হিসেবে দেখছি। বলতে চাচ্ছি এটা আমাদের আরও বেশি উদ্বুদ্ধ করে এবং আমাদের সামনে তাকানোর সুযোগ করে দেয়। আমরা তখন ভালোভাবে আমাদের অবস্থান, শক্তি ও সীমাবদ্ধতা বুঝতে পারি। কিন্তু বিশ্বের সেরা দলের বিপক্ষে খেললে আমরা সত্যিই উৎসাহিত হই।’

সম্প্রতি পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ওই সিরিজে তাদের ঘুরে দাঁড়িয়ে খেলার ধরন রোমাঞ্চিত করেছে হাথুরুসিংহেকে, ‘এটা (পাকিস্তানে জয়) অবশ্যই এই সিরিজের জন্য আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। শুধু সিরিজের ফলের কারণে নয়, যেভাবে আমরা কিছু পরিস্থিতি সামাল দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম। দুই টেস্টেই আমরা পেছনে ছিলাম। তারপর যেভাবে আমরা ম্যাচে ফিরলাম এবং যেভাবে ভিন্ন সময়ে ভিন্ন খেলোয়াড়রা অবদান রাখলো। আমি মনে করি সম্ভবত এটাই বাংলাদেশের সবচেয়ে পরিপূর্ণ একটি দল।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি