কামিন্দুর ব্যাটে নিউজিল্যান্ডকে চাপে রাখলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৭

নিউজিল্যান্ডের বোলারদের সামনে সকাল সকাল কঠিন পরীক্ষা দিতে হয়েছে শ্রীলঙ্কার ব্যাটারদেরকে। উইলিয়াম ও’রোর্কে, টিম সাউদি গতি আর বাউন্স দিয়ে তাদেরকে বোতলবন্দি করে রেখেছিলেন। তবুও চ্যালেঞ্জিং পিচে প্রথম দিনের খেলায় সাত উইকেট হারিয়ে কিউইদের চাপে রাখতে পেরেছে লঙ্কানরা, যাতে বড় ভূমিকা কামিন্দু মেন্ডিসের।

বুধবার গল টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ৩০২ রান। আধঘণ্টা সময় বেশি খেলেও ৯০ ওভার পর্যন্ত খেলা যেতে পারেনি। ৮৮ ওভারে শেষ হয়েছে দিন। তার আগে দুই সেট ব্যাটার কুশল মেন্ডিস ও কামিন্দুকে সাজঘরে ফিরতে হয়েছে।

টস জিতে ব্যাটিং নিয়ে ও’রোর্কের বোলিং তোপে পড়ে শ্রীলঙ্কা। এই পেসারের টানা দুই ওভারে ওপেনার দিমুথ করুণারত্নে ও পাথুম নিসাঙ্কা আউট হন। কিউই পেসারের বাউন্সারে আঙুলে ব্যথা নিয়ে রিটায়ার্ট হার্ট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজও।

২ ‍উইকেটে ৮৮ রানে দ্বিতীয় সেশন শুরু করে দ্রুত আরও তিন ব্যাটারকে হারায় স্বাগতিকরা। ৫ উইকেটে ১৭৮ রানে চা বিরতিতে যায় তারা।

দিনটা নিউজিল্যান্ডের হতে দেননি কামিন্দু। চা বিরতির আগেই ফিফটি করেন তিনি। শেষ বিকালে ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পান ১৪৫ বল খেলে। তার সঙ্গে কুশল ১০৩ রানের জুটি গড়েন। হাফ সেঞ্চুরি করে এই ব্যাটার অদ্ভুতুড়ে আউট হন। গ্লেন ফিলিপসের বলে তার শট টম ল্যাথামের পায়ে লেগে শর্ট মিড উইকেটে সাউদির হাতে ধরা পড়ে। ৬৮ বলে ৫০ রান করেন কুশল।

দিন শেষ হওয়ার আগের ওভারে থামে কামিন্দুর চমৎকার ইনিংস। এজাজ প্যাটেলের বলে ড্যারিল মিচেলের ক্যাচ হন তিনি। ১৭৩ বলে ১১ চারে ১১৪ রানের ইনিংস খেলে মাঠ ছাড়ার পথে অভিনন্দনে সিক্ত হন কামিন্দু।

রমেশ মেন্ডিস ১৪ ও প্রবাথ জয়াসুরিয়া রানের খাতা না খুলে অপরাজিত আছেন।

প্রথম দিনের সেরা বোলার ও’রোর্কে। দুই ওপেনারের সঙ্গে ম্যাথুজকে ফেরান তিনি। দুটি উইকেট পান ফিলিপস।

কামিন্দু ও কুশলের সঙ্গে ছোট হলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিসাঙ্কা (২৭), দিনেশ চান্ডিমাল (৩০) ও ম্যাথুজ (৩৬)।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী