বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে অভিষেক হতে পারে হর্ষিত রানার

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১৩:৩৪আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৩:৩৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করেছে ভারত। শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাই বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে চায় স্বাগতিক দল। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট, ম্যাচের আগে সেই সম্ভাবনার কথা জানিয়েছেন। অভিষেক হতে পারে তরুণ পেসার হর্ষিত রানার। 

প্রথম দুই ম্যাচে এরই মধ্যে নতুন মুখ হিসেবে খেলেছেন মায়াঙ্ক যাদব, অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। দ্বিতীয় ম্যাচে দারুণ পারফর্ম করেছেন নিতিশ। মায়াঙ্কও বল হাতে ভালো সময় কাটিয়েছেন। ম্যাচের আগে একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষার ইঙ্গিত দিয়ে ভারতের সহকারী কোচ বলেছেন, ‘হ্যাঁ, আমাদের পরিকল্পনায় সেটা আছে। আমাদের স্কোয়াডের গভীরতা অনেক ভালো। অনেকের ভালো আইপিএল অভিজ্ঞতা আছে। আমাদের চেষ্টা থাকে যত বেশি সম্ভব ক্রিকেটারদের আন্তর্জাতিক আঙিনায় সুযোগ দেওয়ার। হর্ষিত রানা তেমনই একজন, যাকে আমরা সুযোগ দিতে আগ্রহী।’

স্কোয়াডে থাকা জিতেশকে নিয়েও কথা বলেন এই কোচ। কিন্তু সাঞ্জু স্যামসনকে আরেকটা সুযোগ দেওয়ার পক্ষপাতী ভারতের টিম ম্যানেজমেন্ট। রায়ান আরও বলেছেন, ‘দলে জিতেশ আছে। কিন্তু আমরা সাঞ্জুকে আরেকটা সুযোগ দিতে চাই। এখানে আমাদের বিকল্প অবশ্যই আছে। পাশাপাশি পরিকল্পনায় ছিল কীভাবে সিরিজটা জিততে পারি। যেহেতু সিরিজ নিশ্চিত হয়েছে, এখন পরিকল্পনা শেষ ম্যাচে কিছু নতুনদের পরখ করে দেখা।’

ভারতের সম্ভাব্য একাদশ: সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রায়ান পারাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও হর্ষিত রানা। 

/এফআইআর/         
সম্পর্কিত
জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিলো ভারত
নাহিদ নেই, মোস্তাফিজ-লিটন-শরিফুলের জন্য অপেক্ষা! 
ব্রিকস আমন্ত্রণের প্রভাব ক্রিকেটে, বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে নতুন খবর!
সর্বশেষ খবর
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
আন্দারমানিক টহল ফাঁড়িতে দেখা গেলো বাঘ
আন্দারমানিক টহল ফাঁড়িতে দেখা গেলো বাঘ
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী