আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী ম্যাথু ওয়েড

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ১০:২৩আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১০:২৩

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী তারকা ম্যাথু ওয়েড। মঙ্গলবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, খেলা ছেড়ে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বও পালন করতে যাচ্ছেন। 

৩৬ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার ওয়েড টেস্ট খেলেছেন ৩৬টি। তবে সীমিত ওভারের ম্যাচেই ছিল তার পদচারণা। খেলেছেন ১৮৯টি ম্যাচ। ২০২১ সালে অজিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অন্যতম ভূমিকা ছিল তার। খেলা ছাড়ার ঘোষণা দিয়ে ওয়েড জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে হতে যাওয়াটি-টোয়েন্টি সিরিজে দলের কিপিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। 

ক্রিকেট অস্ট্রেলিয়াকে ওয়েড বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছি।’

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ওয়েড জানতেন কী হতে যাচ্ছে ভবিষ্যতে, ‘সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবগত ছিলাম আন্তর্জাতিক অঙ্গনে আমার দিন শেষ হয়ে এসেছে। ফলে জর্জ বেইল ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে অবসর আর কোচিংয়ের বিষয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল।’

অস্ট্রেলিয়ার হয়ে ১৩ বছর খেলেছেন ওয়েড। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে ফাইনালে তিনি ছিলেন ফিনিশারের ভূমিকায়। পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেভাগে বিদায় নেওয়া দলটির অন্যতম সদস্যও ছিলেন। সেই আসর নিয়ে তার কথা, ‘যদি সর্বশেষ বিশ্বকাপ জিততে পারতাম আর আমি কিছু রান পেতাম। তাহলে হয়তো সব কিছু ভিন্ন হতো। আমি হয়তো খেলে যেতাম।’ 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী