অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৪, ২০:০৫আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ২০:০৫

চলতি মাসের শেষদিকে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এবারের টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে। এই আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। পাশাপাশি ৪জন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই। তাদের মধ্যে একজন আবার ভ্রমণসঙ্গী হিসেবে মূল স্কোয়াডের সঙ্গে যাবেন। 

বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগেই ঘোষিত হয়েছে টুর্নামেন্ট সূচি। সংযুক্ত আরব আমিরাতে দুবাই ও শারজাতে হতে যাওয়া টুর্নামেন্টের সূচি অনুযায়ী দুই গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণকারী দলগুলো খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল। তার পর ফাইনাল।

টুর্নামেন্টের 'এ' গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি দলগুলো হলো- শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। 'বি' গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, জাপান ও সংযুক্ত আরব আমিরাত।

২৯ নভেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। আর ফাইনাল ৮ ডিসেম্বর।  

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ আসরের উদ্বোধনী দিনেই, প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর নেপালের বিপক্ষে ১ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে যুবারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, শিহাব জেমস, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা,   সাদ ইসলাম রাজিন ও আশরাফুজ্জামান বরেণ্য।

স্ট্যান্ডবাই আছেন- কালাম সিদ্দিকী, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার ও শাহরিয়ার আজমীর।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী