সবচেয়ে বেশি শূন্য এখন মুমিনুলের!

  স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৫ আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৯

বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বিব্রতকর রেকর্ডটির মালিক এখন মুমিনুল হক। ব্যাট হাতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার নজির এখন তার-ই। 

সবশেষ জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম দিনেই শূন্য রানে ফিরেছেন মুমিনুল। খালি হাতে ফিরেই বিব্রতকর রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। যে রেকর্ডটি এতদিন দখলে ছিল মোহাম্মদ আশরাফুলের। অবশ্য সবচেয়ে বেশি শূন্যতে আউট হওয়ার রেকর্ড যেমন মুমিনুলের, দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি।  

১১৯ ইনিংস খেলে আশরাফুল ১৬বার শূন্য রানে আউট হয়েছেন। তাকে ছাড়িয়ে যাওয়া মুমিনুল ১২৮ ইনিংসে শূন্যতে ফিরেছেন ১৭বার! যৌথভাবে তিনে আছেন মুশফিকুর রহিম, সৈয়দ খালেদ আহমে ও তাইজুল ইসলাম। তারা সবাই শূন্য রানে আউট হয়েছেন ১৩বার। 

সার্বিকভাবে টেস্টে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার নজিরটি কেবল কোর্টনি ওয়ালশের। ক্যারিবিয়ান লিজেন্ড শূন্যতে ফিরেছেন ৪৩বার। 

/এফআইআর/    
সম্পর্কিত
গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড
১০২ রানেই অলআউট বাংলাদেশ, পেলো না ব্রোঞ্জও
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সর্বশেষ খবর
ফলের আমদানি বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ফলের আমদানি বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটায় ইতিহাস ও প্রকৃতির হাতছানি
প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটায় ইতিহাস ও প্রকৃতির হাতছানি
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ