দুই স্তরের টেস্ট ইস্যুতে মুখ খুললেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৯

দুই স্তরের টেস্ট ক্রিকেট প্রচলনের ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এই ব্যাপারে মতামত জানিয়েছেন বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক। মঙ্গলবার তিনি বললেন, দুই স্তরের টেস্ট কাঠামো হতাশাজনক এবং এটি দেশের দীর্ঘতম ক্রিকেট সংস্করণকে অবমূল্যায়ন করবে।

টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার ব্যাপারে আলোচনা চালাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। পরিকল্পনা মূল উদ্দেশ্যই হচ্ছে তারা যেন একে অপরের বিপক্ষে বেশি করে খেলার সুযোগ পেতে পারে। এমন খবর প্রকাশের পর থেকেই নানামুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

তিন মোড়লের সাম্প্রতিক এই পরিকল্পনার খবর নিয়ে সংবাদ প্রকাশ করেছে সিডনি মর্নিং হেরাল্ড। সেই খবরে বলা হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে আইসিসি চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি জয় শাহ খুব শিগগির অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

এই ইস্যুতে কথা বললেন মুমিনুল। বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটার ক্রিকবাজকে বলেছেন, ‘এটা আমার জন্য হতাশার। সত্যি বলতে আমি কোনও দলকে ছোট করতে চাই না। কিন্তু আমি নিশ্চিত না নিচু স্তরে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমি জানি না আমরা যদি দ্বিতীয় স্তরে ভালো খেলি তাহলে প্রথম স্তরে উঠতে পারবো কি না।’

তিনি ব্যাখ্যা দিলেন, ‘আমার মনে হয় টেস্ট ম্যাচের সংখ্যা কমে যাবে এবং সেটা হবে টেস্ট খেলোয়াড়দের জন্য হতাশার। আমি মনে করি না এটা আমাদের জন্য ভালো হবে। আমরা যদি ভালো দলগুলোর বিপক্ষে না খেলি তাহলে আমাদের খেলার মান ভালো হবে না। যদি বড় দল কিংবা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে না খেলে নিজেদের পর্যায়ের দলের মধ্যেই খেলা হয়, তাহলে একই পর্যায়ে থাকতে হবে।’

মুমিনুল যোগ করেছেন, ‘যদি ভালো দলের বিপক্ষে খেলা হয় তাহলে চেষ্টা থাকবে তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেকে কতটা ভালো পর্যায়ে নিতে হবে। কোথায় আপনার টেস্ট ক্রিকেটকে নিতে চান, সেসব ব্যাপারও বুঝতে পারবেন।’

দুই স্তরের টেস্ট ক্রিকেট চালু হলে এই ফরম্যাটের মূল্যায়ন আর কেউ করবে না বলে মনে করেন মুমিনুল, ‘টেস্ট ক্রিকেটের মূল্য কমে যাবে যদি এটা হয়, তখন টেস্ট কম খেলা হবে, খেলোয়াড়রা সাদা বলের ক্রিকেটে বেশি সময় দেবে।’

ধারণা করা হচ্ছে, দুই স্তরের টেস্ট ক্রিকেট বাস্তবায়ন করা হলে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত থাকবে প্রথম বিভাগে। আর বাংলাদেশকে খেলতে হবে দ্বিতীয় বিভাগে।

/এফএইচএম/
সম্পর্কিত
জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিলো ভারত
নাহিদ নেই, মোস্তাফিজ-লিটন-শরিফুলের জন্য অপেক্ষা! 
ব্রিকস আমন্ত্রণের প্রভাব ক্রিকেটে, বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে নতুন খবর!
সর্বশেষ খবর
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ব্যবসায়ীকে তুলে নিয়ে নেতার ‘টর্চারসেলে’ পিটিয়ে গরম রডের ছ্যাঁকা, পরে পুলিশে সোপর্দ
ব্যবসায়ীকে তুলে নিয়ে নেতার ‘টর্চারসেলে’ পিটিয়ে গরম রডের ছ্যাঁকা, পরে পুলিশে সোপর্দ
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী