এশিয়া কাপ জিতিয়ে খুলনার টিকিট পেলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ডিসেম্বর ২০২৪, ১৬:১৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৬:১৮

ঘরোয়া ক্রিকেটে এবার নতুন সংযোজন জাতীয় লিগ টি-টোয়েন্টি। আগামী ১১ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর।এই প্রতিযোগিতায় অংশ নেবেন সম্প্রতি যুব এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তিনি খুলনা বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল। 

এশিয়া কাপে দারুণ ছন্দে ছিলেন তামিম। প্রায় প্রতি ম্যাচেই রান করেছেন।  স্বাভাবিক ভাবেই খুলনার হয়ে সুযোগ পেতে তার এই পারফরম্যান্স ভূমিকা রেখেছে।

এনসিএল টি-টোয়েন্টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যুব ক্রিকেট থেকে উঠে আসা নতুন তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ খেলোয়াড়দের দেখার সুযোগ এনে দেবে এই আসর। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। 

এরই মধ্যে রবিবার ঢাকাতে এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্রস্তুতি মঞ্চ হিসেবে ধরা হচ্ছে এই প্রতিযোগিতাকে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সবচেয়ে ভালো ক্রিকেট সামগ্রী বানায় কোন দেশ, কাদের রফতানি সবচেয়ে বেশি?
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
সর্বশেষ খবর
আবারও হামলার হুমকি ট্রাম্পের, জবাব দিলো ইরান
আবারও হামলার হুমকি ট্রাম্পের, জবাব দিলো ইরান
সাত কোম্পানির সম্পদ বেচে গ্রাহকদের সাড়ে ১৪ কোটি টাকা তুলে দিলো আইডিআরএ
সাত কোম্পানির সম্পদ বেচে গ্রাহকদের সাড়ে ১৪ কোটি টাকা তুলে দিলো আইডিআরএ
তৈরি পোশাক রফতানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
তৈরি পোশাক রফতানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী
সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী