অজি ব্যাটারকে ধাক্কা মারায় কোহলির শাস্তি

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩

এমন হওয়ারই কথা ছিল। বক্সিং ডে টেস্টের প্রথম দিন বিধিবহির্ভুত আচরণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে বিরাট কোহলির। পাশাপাশি লেভেল ১ ভঙ্গের অপরাধে ভারতের অভিজ্ঞ তারকার আচরণ বিধিতে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।  

মূলত অস্ট্রেলিয়া-ভারতের বক্সিং ডে টেস্টের শুরুর দিনই বিতর্কিত ঘটনাটির জন্ম দেন তিনি। ইচ্ছেকৃতভাবে অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ব্যাটার স্যাম কনস্টাসের কাঁধে ধাক্কা মেরেছেন। 

ঘটনাটা ঘটেছে মেলবোর্ন টেস্টের প্রথম দিন দশম ওভার শেষে।  ওপেনিং পার্টনার উসমান খাজার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছিলেন কনস্টাস। ঠিক তখনই ইচ্ছে করে তার কাঁধে ধাক্কা মেরে যান কোহলি। মাঠে কোহলির এমন আগ্রাসী আচরণ নতুন কিছু নয়। কিন্তু ১৯ বছর বয়সীর সঙ্গে এমনটা করায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তো দুয়োর শিকারও হয়েছেন। 

আইসিসির আচরণ বিধি অনুযায়ী কোনও খেলোয়াড়ের সঙ্গে অনুচিত শারীরিক সংস্পর্শের ব্যাপারে বিধি নিষেধ আছে। কোহলি অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তার শাস্তি প্রস্তাব করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলিসন ও মাইকেল গফ। তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ ও চতুর্থ আম্পায়ার শন ক্রেইগ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের