চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রোটিয়া দলে ফিরলেন নর্কিয়া-এনগিদি

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৮

ইনজুরিতে পুরো ঘরোয়া আন্তর্জাতিক মৌসুম-ই মিস করেছেন ফাস্ট বোলার আইনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিদি। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফিরতে যাচ্ছেন তারা।  নর্কিয়ার পায়ের আঙুল ভেঙে গিয়েছিল আর এনগিদির ছিল গ্রোয়িন ইনজুরি। 

১৫ সদস্যের দলটির নেতৃত্বে থাকবেন তেম্বা বাভুমা। তাছাড়া ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দল থেকে আছেন ১০জন। ভিয়ান মুল্ডার, টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন প্রথমবার বড়দের আইসিসি ইভেন্টে অংশ নেবেন। 

দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের বি গ্রুপে অবস্থান করছে। তাদের ক্যাম্পেইন শুরু হবে ২১ ফেব্রুয়ারি। করাচিতে শুরুতে প্রতিপক্ষ আফগানিস্তান। তার পর রাওয়ালপিন্ডিতে ২৫ তারিখ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। গ্রুপের শেষ ম্যাচ ১ মার্চ, প্রতিপক্ষ ইংল্যান্ড। 

দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, আইনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস, রাসি ফর ডান ডাসেন। 

/এফআইআর/
সম্পর্কিত
চেন্নাইয়ের মালিক হতে চেয়েছিলেন ধোনি? জানুন আসল ঘটনা
‘পাকিস্তান টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে’
সাইবার তদন্ত সংস্থার জেরার মুখে পাকিস্তানের দুই তারকা 
সর্বশেষ খবর
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ