নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করছেন হান্নান সরকার 

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৭

জাতীয় নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সাবেক জাতীয় ওপেনার হান্নান সরকার। মেয়াদ শেষে পদ ছাড়ার বিষয়ে লিখিত আকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এরই মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি। যার সত্যতা নিশ্চিত করেছে ক্রিকবাজ। ওই হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এই মাসের শেষ পর্যন্ত। 

ক্রিকবাজের দেওয়া তথ্য অনুসারে হান্নান বিসিবিকে চিঠি দিয়েছেন গত ১ ফেব্রুয়ারি, ‘হ্যাঁ, বোর্ডকে আমি চিঠি দিয়ে বলেছি, নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করতে চাই।’   

মূলত নতুন চ্যালেঞ্জ হিসেবে কোচিং ক্যারিয়ারকে বেছে নিতে চাচ্ছেন হান্নান। তিনি বলেছেন, ‘আমি কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চাই। এই কারণে জাতীয় নির্বাচক প্যানেলে আর থাকতে চাচ্ছি না। সেক্ষেত্রে বিসিবি যদি চায় তারা তাদের কোচিং সেটআপে আমাকে রাখতে, আমি সেটা গ্রহণ করতেও প্রস্তুত আছি।’

৪২ বছর বয়সী হান্নান সরকার বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ার স্থায়ী ছিল দুই বছর। তার পর বিসিবিতে বয়স ভিত্তিক (অনূর্ধ্ব-১৯) নির্বাচক হিসেবে কাজ করেছেন প্রায় এক দশক।  তার সময়েই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ২০২০ সালে। বয়স ভিত্তিক ক্রিকেটে তার সাফল্যের জন্যই জাতীয় পর্যায়ে এই পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। 

 

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী