শুরু হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬

২৪ ঘণ্টাও হয়নি বিপিএল শেষ হয়েছে। বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিপিএলের ফাইনালের পর আজ শনিবার দুপুর ২টায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলনে নেমেছে বাংলাদেশ। যদিও সব ক্রিকেটার ছিলেন না প্রথম দিনের প্রস্তুতি ক্যাম্পে। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসটি।

শুরু হয়েছে অনুশীলন

শনিবার ক্যাম্প শুরু হলেও বিপিএল ফাইনাল খেলা ক্রিকেটাররা প্রথম দিন বিশ্রামে থাকবেন, বিসিবির তরফ থেকে এমনটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আজ ভোরে ছিল ফিটনেস টেস্ট। দুপুরে মিরপুরে অনুশীলন করেছেন ৫ ক্রিকেটার- তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ দলের অনুশীলনের জন্য নিজের প্রতিষ্ঠান বিকেএসপির পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেননি প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন। আগেই ঠিক করা ছিল, বিপিএল ফাইনালের পরদিন শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি। ফলে বিকেএসপির পুনর্মিলনী যোগ না দিয়ে শিষ্যদের ব্যাটিং নিয়েই ব্যস্ত ছিলেন সালাউদ্দিন।

সালাউদ্দিনের সঙ্গে মোস্তাফিজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে তাদের প্রতিপক্ষ ভারত। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ড।  

টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে আমিরাতে। তারা ফাইনালে উঠলে খেলা হবে সেখানে, নয়তো পাকিস্তানে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী