যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মঞ্চে পিসিবির কেউ ছিল না

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫, ১৯:৪১আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৯:৪১

আয়োজক হওয়ার পরও দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেউ। যা বিতর্কের জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) বিষয়টার ব্যাখ্যা দিয়েছে।

ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। পুরস্কার বিতরণী মঞ্চে পিসিবির কারও না থাকা নিয়ে আইসিসির কাছে প্রশ্ন করেছিল পাকিস্তানের জিও নিউজ। আইসিসির একজন মুখপাত্র তাদের বলেছেন, পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ও স্বাগতিক বোর্ডের মনোনীত প্রতিনিধিকে ফাইনালের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু নাকভি ফাইনালের জন্য সময় বের করতে পারেননি, তাই দুবাই সফর করেননি। 

ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে পিসিবির প্রতিনিধির কারও না থাকা নিয়ে সমালোচনার জবাবে ওই মুখপাত্র বলেছেন, আইসিসি তাদের নির্ধারিত প্রটোকলের ওপর জোর দেওয়াতেই সেটা সম্ভব হয়নি। এর ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘আইসিসি শুধুমাত্র স্বাগতিক বোার্ডের প্রধান, যেমন সভাপতি, সহ-সভাপতি, চেয়ারম্যান কিংবা প্রধান নির্বাহীকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। অন্যান্য বোর্ড কর্মকর্তারা ভেন্যুতে উপস্থিত থাকতে পারলেও তারা মঞ্চের কার্যক্রমের অংশ হন না।’ 

ওই মুখপাত্র আরও জোর দিয়ে বলেছেন, এই প্রটোকল সব টুর্নামেন্টেই নিয়মিতভাবে অনুসরণ করা হয়ে থাকে। ব্যাপারটা যে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এমন নয়। তাই গতকাল পুরস্কার বিতরণী মঞ্চে পিসিবির কারও না থাকার একমাত্র কারণ ছিল বোর্ডের মনোনীত প্রতিনিধির অনুপস্থিতি।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ