চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে গেলেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার মিচেল স্টার্ক। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৈশ্বিক টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। যার ফলে এবারের আসরে তিন ফ্রন্টলাইন পেসার ছাড়া খেলবে অজি দল।  

স্টার্ক নিজেকে সরিয়ে নিলেও চোটের কারণে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড ছিটকে গেছেন। বিশ্ব চ্যাম্পিয়নদের এখন শন অ্যাবট, স্পেন্সার জনসন, বেন ডারশুইস ও নাথান এলিসের ওপর নির্ভর করতে হবে। 

কামিন্স না থাকায় অস্ট্রেলিয়া জানিয়েছে টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। তার অধীনে এরই মধ্যে শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে অজিরা ২-০ তে হারিয়েছে। 

টুর্নামেন্টের আগে বেশ কিছু ধাক্কা খেয়েছে অজি দল। চোটের কারণে মিচেল মার্শ আগেই ছিটকে গেছেন। মার্কাস স্টয়নিস অবসর নিয়েছেন ওয়ানডে থেকে। যার ফলে ১৫ সদস্যের প্রাথমিক দলটিতে অনেকগুলো পরিবর্তন আনতে হয়েছে। পাওয়ার হিটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্শের জায়গায় তিন নম্বরে খেলতে পারেন তিনি। ওপেনিংয়ে দেখা যেতে পারে ম্যাট শর্ট ও ট্রাভিস হেডকে। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে।  

অস্ট্রেলিয়ার স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, টানভীর সাংঘা, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের