বুধবার থেকে শুরু নারী প্রিমিয়ার লিগ, বাড়ছে অংশগ্রহণ ফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর পরই তিনটি দল নিয়ে নারীদের বিপিএল শুরু হওয়ার কথা ছিল। নানা জটিলতায় সেটি আলোর মুখ দেখেনি। তবে নারী বিপিএল না হলেও মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে আগামী বুধবার থেকে। ১০টি দল নিয়ে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনে গতবার তৃতীয় স্থানধারী রূপালী ক্রীড়া পরিষদের এবারে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ৯ দল নিয়ে লিগ শুরু হচ্ছে। এই লিগে অংশগ্রহণ ফিও বাড়িয়েছে বিসিবি।

মেয়েদের বিপিএল শুরু হওয়া নিয়ে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘আমরা বিপিএল আয়োজন করতে পারিনি, মেয়েরা যেন অন্তত এই লিগে ভালো ক্রিকেট খেলতে পারে, সেটাই চাই। এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিযোগিতার আয়োজন করছি। মান বজায় রেখে দ্রুতই লিগ শেষ করতে চাই। এরপরই মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব রয়েছে। গরমের আগে লিগ শেষ করার পরিকল্পনা আছে।’

আগের আসরে তিন লাখ টাকা অংশগ্রহণ ফি থাকলেও সেটি বাড়িয়ে এবার চার লাখ টাকা করা হয়েছে।  চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা। গতবার অঙ্কটা ছিল দেড় লাখ টাকা। আগের আসরে রানার্সআপ দল এক লাখ টাকা পেলেও এবার পাচ্ছে দেড় লাখ টাকা। ঢাকার বাইরে ম্যাচ খেলতে প্রতি দলকে ১০ হাজার টাকা পরিবহন খরচ ও লাঞ্চ বাবদ ৭ হাজার টাকা দেওয়া হবে।

এবারের লিগে অংশ নিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড, খেলাঘর সমাজ কল্যাণ সংঘ, বিকেএসপি, গুলশান ইয়ুথ ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট একাডেমি, বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী দল এবং মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব (শেল্টেক্ ক্রিকেট একাডেমি)।  লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সাভারের বিকেএসপি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
প্রথম টেস্টে নেই বাবর, ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্বে কে?
ব্যাটারের জোরালো শটে বল লাগলো আম্পায়ারের মুখে, তার পর হাসপাতালে 
তানজিদ-ব্রুকদের হারিয়ে জুলাই মাসের সেরা গ্রিভস
সর্বশেষ খবর
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’
ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’
জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, জামায়াতের আরেক নেতা বহিষ্কার
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, জামায়াতের আরেক নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য