কোহলির দ্রুততম ১৪ হাজার ওয়ানডে রান

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১০

পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে স্মরণীয় মুহূর্ত তৈরি করলেন বিরাট কোহলি। ভারতের ব্যাটার ছুঁলেন আরেকটি মাইলফলক। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৪ হাজার ওয়ানডে রানের ক্লাবে নাম লিখলেন ডানহাতি ব্যাটার। এদিন ১৫ রান করেই এই কীর্তি গড়েন তিনি।

২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় কোহলির। ১৭ বছরেই ওয়ানডে ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার পর ১৪ হাজারি ক্লাবে তিনি। তাও আবার সবচেয়ে কম ইনিংস খেলে।

২৮৭ ইনিংসে ১৪ হাজার রানের মালিক হলেন কোহলি। আগের রেকর্ডধারী শচীনের এজন্য খেলতে হয়েছিল ৩৫০ ইনিংস।

৭৪তম হাফ সেঞ্চুরির পাশাপাশি কোহলির সেঞ্চুরি ৫০টি। ৩৬ বছর বয়সী ওয়ানডেতে নতুন রেকর্ড গড়েছেন আগেও। ২০২৩ বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রান করে সর্বকালের সেরার তালিকায় নাম লেখেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি