তরুণদের নিয়ে গড়া গুলশানের কাছে হেরেছে তামিম-মুশফিকদের মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৫, ১৮:০০আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৮:০০

প্রথম বিভাগ থেকে উঠে আসা গুলশান ক্রিকেট ক্লাব প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে। তারকাবিহীন তরুণদের নিয়ে গড়া দলটি অভিজ্ঞতা ও তারকায় ঠাসা মোহামেডানকে উড়িয়ে দিয়েছে। আগে ব্যাটিং করা গুলশান ২৯৮ রানের সংগ্রহ দাঁড় করায়। বড় লক্ষ্যে খেলতে নেমে অভিজ্ঞ তামিম ইকবাল-মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহদের ব্যর্থতায় ১৯১ রানে অলআউট হয় মোহামেডান। তাতে করে ১০৭ রানের বড় পরাজয়ে চলতি মৌসুম শুরু করেছে ঐতিহ্যবাহীরা। অথচ গুলশানের নবীন ক্লাবটির অর্থায়নে আছেন মোহামেডানের অধিনায়ক তামিম। ওই হিসেবে বলা যায় নিজের দলের কাছেই হেরেছেন তিনি!

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গুলশানের দেওয়া ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় মোহামেডান। অষ্টম ওভারে অধিনায়ক তামিমের ফেরার মধ্য দিয়ে শুরু হয় দলটির ব্যাটিং বিপর্যয়। দলে তারকা এবং অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে ভরা থাকলেও কোনও লাভ হয়নি। সবাই ছিলেন ব্যর্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যর্থতা নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। ভেন্যু এবং টুর্নামেন্ট পাল্টে নিজেদের মাঠে সহজ প্রতিপক্ষের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন তারা। মুশফিক ৭ ও মাহমুদউল্লাহ খেলেছেন ১০ রানের ইনিংস। মিডল অর্ডারে এই দুই ব্যাটারের ব্যর্থতাতেই মোহামেডানের এমন বিপর্যয়। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন আরিফুল ইসলাম। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ৪০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে তারা।

গুলশানের বোলারদের মধ্যে ব্যাট হাতে সেঞ্চুরি করা ইফতি বল হাতে কারিশমা দেখিয়েছেন। ২৬ রানে নেন তিনটি উইকেট। এছাড়া আজিজুল হাকিম ও মোহাম্মদ ইলিয়াস নেন দুটি করে উইকেট। 

এর আগে টস জিতে গুলশানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মোহামেডান। ৩৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নবীন দলটি। ওপেনার আজিজুল হাকিম তামিম (৪) ও খালিদ হাসান (৮) দ্রুত ফিরে যান। দলের হাল ধরেন জাওয়াদ আবরার ও ইফতেখার হোসেন ইফতি। এই দু’জনের ৮৩ রানের জুটির পর জাওয়াদ ৮৬ বলে ৭৫ রান করে বিদায় নেন। এরপর ইফতি ও হাবিবুর শায়েখ মুন্নার ৯৪ রানের জুটিতে গুলশান বড় সংগ্রহের পথটা পেয়ে যায়। মুন্না ৫৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন। তবে বড় কৃতিত্ব ইফতির। চলতি মৌসুমের প্রথম সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। ১১০ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ইফতি। শেষ দিকে মেহেদী হাসান ১৩ বলে ২০ ও নিহাদুজ্জামান ৮ বলে ১৩ রান করে দলকে ৮ উইকেটে ২৯৮ রানের পুঁজি এনে দেন।

মোহামেডানের বোলারদের মধ্যে আবু হায়দার রনি ৬৬ রানে নেন চারটি উইকেট। এছাড়া সাইফউদ্দিন ও এবাদত হোসেন নেন একটি করে উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের