মিচেল-ব্রেসওয়েলের ফিফটিতে ফাইনালে ভারতকে নিউজিল্যান্ডের ২৫২ রানের লক্ষ্য

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৫, ১৮:২৯আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৯:৫২

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়ে ওপেনিংয়ে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। কিন্তু ১০৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা। সেখান থেকে দলকে এগিয়ে নেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। দুজনের পঞ্চাশ ছাড়ানো জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। মিচেলের সাবধানী হাফ সেঞ্চুরির পর শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের আক্রমণাত্মক ফিফটিতে আড়াইশ ছাড়ায় স্কোর। ৭ উইকেটে তারা করে ২৫১ রান।

অবশ্য দুবাইয়ে শুরুটা খারাপ ছিল না কিউইদের। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অষ্টম ওভারেই ওপেনিং জুটিতে যোগ হয় ৫৭ রান। ওপেনার উইল ইয়াংকে (১৫) ফেরান বরুণ চক্রবর্তী। অপরপ্রান্তে অবশ্য মেরে খেলছিলেন রাচিন রবীন্দ্র। যদিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। পাওয়ার প্লের পরের ওভারেই তাকে বোল্ড করেছেন আরেক স্পিনার কুলদীপ যাদব। মূলত ভারতের স্পিনই ভোগাচ্ছিল তাদের। পরের ১০ ওভারে কেবল ৩২ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের পর ১৩.২ ওভারে ৩৯ রান তুলতেই দলটি হারায় ৩ উইকেট। 

দলের ৭৫ রানের সময় কুলদীপকে ক্যাচ দিয়ে ফিরেছেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন (১১)। দলীয় শতরান পার হওয়ার পর টম ল্যাথামও টিকতে পারেননি। ১৪ রানে তাকে বিদায় দেন রবীন্দ্র জাদেজা। 

দলকে উদ্ধার করেন মিচেল ও ফিলিপস। সাত বলের মধ্যে দুজনে রোহিত শর্মা ও শুবমান গিলের হাত ফসকে জীবন পেলেও ৫৭ রানের জুটি গড়ে থামতে হয়। দলীয় ১৬৫ রানে ফিলিপস (৩৪) বিদায় নেন। ৩৭.৫ ওভারে পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর মিচেল পেয়ে যান হাফ সেঞ্চুরি।

৩৫তম ওভারে মিড উইকেটে রোহিত ৪০ রানে মিচেলের ক্যাচ ফেলেন। পরের ওভারের শেষ বলে ২৭ রানে ফিলিপস ডিপ মিড উইকেটে গিলের হাত গলে বেঁচে যান। তবে সুযোগ পাওয়া ইনিংসকে বেশি টানতে পারেননি তিনি।

৪২তম ওভারে মিচেল ৯১ বলে ফিফটির দেখা পান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই নিউজিল্যান্ডের কোনও ব্যাটারের মন্থর ফিফটি। ২০১১ সালের পর এত ধীরে কোনও নিউজিল্যান্ডার পঞ্চাশ করেননি। 

শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ক্যামিও ইনিংসে নিউজিল্যান্ড আড়াইশ করে। ইনিংসের এক বল বাকি থাকতে ৩৯ বলে হাফ সেঞ্চুরি করেন এই ব্যাটার। ৪০ বলে ৩ চার ও ২ ছয়ে ৫৩ রানে অপরাজিত ছিলেন ব্রেসওয়েল।

ভারতের পক্ষে বরুণ ও কুলদীপ সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

ম্যাচে কিছু অযাচিত রেকর্ড গড়েছে ভারত। নিউজিল্যান্ডের ইনিংসে চারটি ক্যাচ ফেলেছে তারা। ২০০৫ সালে ইন্ডিয়ান অয়েল কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের পর নকআউটে যা তাদের সর্বাধিক ক্যাচ মিস। এছাড়া টানা ১২তম ওয়ানডেতে টস হেরে রোহিত শর্মা, অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টস হারার কীর্তিতে ব্রায়ান লারার (১২) পাশে বসলেন তিনি। ভারতের ক্যাপ্টেন সবশেষ টস জিতেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে।

/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ