লিজেন্ডস লিগে না খেলে যে কারণে ফিরে এসেছেন আশরাফুলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৫, ১৮:৪৩আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৮:৪৩

এশিয়ান লিজেন্ডস লিগে খেলতে গিয়েছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স। তবে ভারতে গেলেও ম্যাচ খেলা হয়নি দলটির। বিসিসিআই ও আইসিসির অনুমোদন না থাকা এবং বিসিবির ছাড়পত্র না পাওয়ায় কোনও ম্যাচ না খেলেই দলটিকে দেশে ফিরে আসতে হয়েছে।

ফেরার কারণ হিসেবে জানা গেছে, এশিয়ান লিজেন্ডস লিগ নামের এই টুর্নামেন্ট ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনুমোদিত নয়। তাই দলকে ফিরে আসার নির্দেশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ঘটনার পর সোমবার সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন দক্ষিণ আফ্রিকার সাবেক মারকুটে ব্যাটসম্যান হার্শেল গিবস। তিনি লিখেছেন, ‘আমাকে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এবং এখনও ভ্রমণ পরিকল্পনার জন্য অপেক্ষা করছি!! এফ.... (প্রকাশযোগ্য নয়) রসিকতা!’

কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালেরও এই দলের হয়ে খেলার কথা ছিল। অন্যদিকে, এশিয়ান স্টারসের হয়ে খেলার চুক্তি করলেও শেষ পর্যন্ত ভারতে যাননি সাকিব আল হাসান।

এশিয়ার শীর্ষ পাঁচ দেশের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হওয়ার কথা ছিল এশিয়ান লিজেন্ডস লিগের এবারের আসর। তবে বাংলাদেশ না খেললেও বাকি চার দল নিয়ে টুর্নামেন্ট চলছে।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড

মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী