তামিমের আরও একটি সেঞ্চুরি, মোহামেডানের জয়ের হ্যাটট্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ১৫:২১আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৫:২১

প্রথম রাউন্ডে নবাগত গুলশান ক্লাবের বিপক্ষে হার দিয়ে চলতি মৌসুম শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং। এরপর টানা তিন ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। বুধবার ব্রাদার্স ইউনিয়নকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৮৭ রানে অলআউট করেছে মোহামেডান। জবাবে অধিনায়ক তামিম ইকবালের সেঞ্চুরিতে ৩২.৫ ওভারে ৯ উইকেটের জয় নিশ্চিত করেছে তারা। 

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে অধিনায়ক তামিম ব্রাদার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাটারদের ব্যর্থতায় ব্রাদার্স ১৮৮ রানের লক্ষ্য দিতে পারে। সহজ লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই মোহামেডান মিরাজের (২) উইকেট হারায়। এরপর দ্বিতীয় উইকেটে তামিম ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে অবিচ্ছিন্ন ১৯০ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। তামিম পেয়েছেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। আগের ম্যাচে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলা জাতীয় দলের সাবেক অধিনায়ক আজ খেলেছেন ১০৫ রানের অপরাজিত ইনিংস। ৯৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় তামিম নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া অঙ্কন ৯৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ব্রাদার্সের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেছেন আল আমিন হোসেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারা ব্রাদার্স। আবু হায়দার রনি ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে থামে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে। এছাড়া আইচ মোল্লা ৩২, মাহফিজুল ইসলাম রবিন ১৮, মাইশুকুর রহমানের কাছ থেকে ১৯ রান আসে। টপ অর্ডার ব্যর্থ হওয়াতেই মূলত দুইশর নিচে অলআউট হয়েছে ব্রাদার্স। 

মোহামেডানের হয়ে তাইজুল ৩১ রান খরচায় শিকার করেন চারটি উইকেট। এছাড়া আবু হায়দার তিনটি ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি উইকেট। নাসুমের শিকার একটি উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী