আইপিএলে দুই বছর নিষিদ্ধ ব্রুক

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ১১:৪৪আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১১:৪৪

আন্তর্জাতিক ক্রিকেটকে সময় দিতে শেষ মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করার পর হ্যারি ব্রুককে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যম এই খবর জানায়।

ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে জস বাটলারের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে ব্রুক। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তার চুক্তি ছিল।

এর আগে গত মৌসুমে দাদীর মৃত্যুর কারণে দিল্লির সঙ্গে চুক্তি বাতিল করে সরে দাঁড়ান ব্রুক।

ব্রুকের নিষেধাজ্ঞার ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) জানানো হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা।

তিনি বলেন, গত বছর আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধনের আগেই প্রত্যেক খেলোয়াড়কে নতুন নিয়মের কথা জানিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। বিদেশি খেলোয়াড়রা যেন হুট করে নাম প্রত্যাহার করে না নেন, সেজন্য এই নিষেধাজ্ঞার শাস্তি চালু করা হয়েছে। সম্প্রতি নিলামে দল পাওয়ার পর বিদেশি খেলোয়াড়রা যেন ইনজুরি বাদে অযথার্থ বা ব্যক্তিগত কারণে সরে না দাঁড়ায়, সেটা ঠেকাতে এই পদক্ষেপ।

এই সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ব্রুক নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে এই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নাম তুলে নেন। আইপিএলে একটি মৌসুম খেলেন তিনি। ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা গেছে তাকে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ বলে সেঞ্চুরি করে প্রশংসিত হন তিনি।

নিষেধাজ্ঞা শেষে ২০২৭ সাল থেকে আবার আইপিএল খেলতে পারবেন ব্রুক।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম