রাজস্থানের প্রথম তিন ম্যাচের অধিনায়ক পরাগ

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ২০:০৫আপডেট : ২০ মার্চ ২০২৫, ২০:০৫

রাজস্থান রয়্যালসের নিয়মিত অধিনায়ক সাঞ্জু স্যামসন এখনও আঙুলের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। আইপিএলের প্রথম তিন ম্যাচে তিনি শুধু ব্যাটার হিসেবে খেলবেন, করবেন না কিপিং। আর এই সময়ে দলকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে জোফরা আর্চারের একটি বাউন্সারে আঙুলে আঘাত পান স্যামসন। 

আগামী ২২ মার্চ শুরু হবে আইপিএল। পরের দিন রাজস্থান তাদের প্রথম ম্যাচ খেলবে গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। মাঠে নামলেই টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ইতিহাস গড়বেন ২৩ বছর বয়সী পরাগ।

২০১৯ সাল থেকে পরাগ রাজস্থানের। গত বছরের মেগা অকশানে ১৪ কোটি রুপিতে তাকে রেখে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। গত বছর ৫৭৩ রান করে দলের শীর্ষ ব্যাটার ছিলেন তিনি, আর পুরো টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান করেন।

প্রথমবার আইপিএলে নেতৃত্ব দিতে যাওয়া পরাগকে নিয়ে আশাবাদী রাজস্থান। আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তারা, ‘গত কয়েক বছরে স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দলের গতিশীলতা সম্পর্কে তার বোঝাপড়া তাকে এই ভূমিকার জন্য উপযুক্ত বানিয়েছে।’

গত মাসে আঙুলে অস্ত্রোপচার করানো স্যামসন বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন শেষ করেছেন। সোমবার তিনি দলের সঙ্গে যোগ দেন। তবে শুরুর দিকের ম্যাচগুলোতে তাকে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে দেখা যাবে, কিপিংয়ে থাকবেন ধ্রুব জুরেল। ফিট হলেই পরাগের কাছ থেকে নেতৃত্ব বুঝে নেবেন স্যামসন। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের