ব্রাভোর রেকর্ড ছুঁয়ে আইপিএলের এলিট লিস্টে ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ১৮:১০আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৮:১০

গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমান গিলকে পঞ্চম ওভারে আউট করেই রেকর্ড ছোঁন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলার ভুবনেশ্বর কুমার। আইপিএল ইতিহাসে পেসারদের তালিকায় যৌথভাবে শীর্ষ উইকেট শিকারি হলেন তিনি। চেন্নাই সুপার কিংসের সাবেক পেসার ডোয়াইন ব্রাভোকে ছুঁয়েছেন ভুবনেশ্বর।

২৩ রান খরচায় ১ উইকেট নেন ভুবনেশ্বর। অবশ্য তার রেকর্ড ছোঁয়ার দিনে বেঙ্গালুরু প্রথম হার দেখেছে। প্রথম দুই ম্যাচ জেতার পর তারা গুজরাটের কাছে হেরেছে ৮ উইকেটে।

ব্রাভো ১৬১ ম্যাচে ১৮৩ উইকেট নিয়ে শীর্ষে। তাকে ছুঁতে ভুবনেশ্বরকে খেলতে হয়েছে ১৭৮ ম্যাচ।

প্রতিযোগিতার ইতিহাসে ভারতীয় বোলার হিসেবে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক ভুবনেশ্বর। তার উপরে আছেন যুজবেন্দ্র চাহাল (২০৬) ও পিযুষ চাওলা (১৯২)।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম