পিএসএলে এক বছর নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার পেসার

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ১১:২৮আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১১:২৮

পাকিস্তান সুপার লিগে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে দক্ষিণ আফ্রিকান পেসার করবিন বশকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে পিএসএল থেকে সরে দাঁড়ানোর শাস্তি তিনি পেলেন। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে।

৩০ বছর বয়সী বশকে গত জানুয়ারিতে পিএসএল ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে কিনে নেয় পেশাওয়ার জালমি। কিন্তু টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে মুম্বাই ইন্ডিয়ন্স চোটাক্রান্ত লিজাড উইলিয়ামসের স্থলাভিষিক্ত ঘোষণা করে তাকে।

পিএসএলের নিষেধাজ্ঞা ঘোষণার পর বশ বলেছেন, ‘পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আমি গভীর অনুতপ্ত। পাকিস্তানের মানুষ, পেশাওয়ার জালমির ভক্ত ও বৃহত্তর ক্রিকেট কমিউনিটির কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পিএসএল একটি সম্মানজনক টুর্নামেন্ট। আমার কর্মকাণ্ডের কারণে তৈরি হওয়া এই হতাশা আমি বুঝতে পারছি। পেশাওয়ার জালমির ভক্তদের বলতে চাই, আপনাদের হতাশ করার জন্য আমি সত্যিই দুঃখিত।’

শাস্তি মেনে নিয়েছেন বশ, ‘আমার কর্মকাণ্ডের দায় আমি নিচ্ছি এবং পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞ ও জরিমানার শাস্তিসহ পরিণতি মেনে নিচ্ছি। এটা একটা কঠিন শিক্ষা, কিন্তু এই অভিজ্ঞতা থেকে আমি শিখলাম। নতুন নিবেদন ও ভক্তদের আস্থা নিয়ে ভবিষ্যতে আমি আবারও পিএসএলে ফেরার আশা করছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী