আবার ঝলক দেখিয়ে রিশাদের ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ০০:১৭আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০০:৫১

আগের ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের স্পিনার। মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ঝলক দেখালেন, ছাড়িয়ে গেলেন নিজেকে। তার সঙ্গে শাহীন শাহ আফ্রিদির দারুণ বোলিংয়ে লাহোর জেতে ৬৫ রানে।

টানা দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। তবে এদিন করেছেন পিএসএলে ক্যারিয়ার সেরা বোলিং। ২৬ রান খরচ করেছেন তিনি। প্রথম দুই ওভারেই তিন উইকেট পান রিশাদ।

অষ্টম ওভারে বল হাতে নিয়েই শান মাসুদকে (১৮) বিলিংসের গ্লাভসে নিজের শিকার বানান রিশাদ। চার বল পর ইরফান খানকে মিচেলের ক্যাচ বানান তিনি। ওই ওভারে মাত্র ১ রান দিয়ে জোড়া আঘাত করেন বাংলাদেশি স্পিনার। দশম ওভারে বল হাতে নিয়ে আব্বাস আফ্রিদি এই লেগস্পিনারের তৃতীয় শিকার, দেন মাত্র ৩ রান। ৫০ রানে ৭ উইকেট পড়ে করাচির।

রিশাদের আঘাতে ছন্নছাড়া করাচি প্রতিরোধ গড়ে হাসান আলী ও খুশদিল শাহের ৪৮ রানের জুটিতে। হাসানকে ২৭ রানে ফিরিয়ে তৃতীয় উইকেট পান শাহীন শাহ আফ্রিদি।

অ্যাডাম মিলনেকে নিয়ে শেষ লড়াই চালিয়ে যান খুশদিল। দুজনকে দুই রানের ব্যবধানে ফিরিয়ে লাহোর জয় নিশ্চিত করে। ১৯.১ ওভারে ১৩৬ রানে অলআউট করাচি।

পরের দুই ওভারে যথাক্রমে ১১ ও ১২ রান দিয়ে শেষ করেন রিশাদ। প্রথম ম্যাচে ৩১ রান দিয়েছিলেন তিনি চার ওভারে।

এর আগে লাহোর ব্যাটিংয়ে নেমে ফখর জামান ও ড্যারিল মিচেলের ঝড়ো হাফ সেঞ্চুরির ইনিংসে ২০১ রান করে। ৬ উইকেট হারায় তারা। ফখর সর্বোচ্চ ৭৬ রান করেন ৪৭ বল খেলে ৬ চার ও ৫ ছয়ে। ৪১ বলে ৯ চার ও ২ ছয়ে ৭৫ রান করেন মিচেল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম