পিএসএল অভিষেকে ৩ উইকেট নিয়ে রিশাদের বাজিমাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ০০:৪৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০০:৫৫

রবিবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। নিজের প্রথম ম্যাচেই জাত চিনিয়েছেন এই লেগ স্পিনার। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসাকে বসিয়ে একাদশে সুযোগ দেওয়া হয় তাকে। আর সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। প্রথমবার কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নেমে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন। ৪ ওভারে ৩১ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। 

রিশাদের অন্তর্ভুক্তির ম্যাচে জয়ে ফিরেছে লাহোরও। পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৮ উইকেটে হেরেছিল তারা। রবিবার আগে ব্যাটিং করে লাহোর ৬ উইকেটে ২১৯ রান তোলে। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ১৪০ রানে অলআউট হয়েছে কোয়েটা। তাতে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে লাহোর। তারা জিতেছে ৭৯ রানের ব্যবধানে। 

দলের জয়ে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের রিশাদ হোসেনের। ৩১ রানে তিনটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া শাহীন আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা নেন দুটি করে উইকেট।

রিশাদ এবারই প্রথম কোন বিদেশি লিগে খেললেও গত বছর গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততাসহ আরও কিছু কারণে যাওয়া হয়নি। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরি থেকে তাকে দলে টেনেছে লাহোর।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী