নাহিদকে নিয়ে উইলিয়ামসের মন্তব্যের জবাব দিলেন শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৫, ১৫:০০আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৫:১৯

কথার লড়াইয়ে শুরুতে মন্তব্যটা করেছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস। গতকাল তরুণ পেসার নাহিদ রানার সম্ভাব্য গতি-ঝড় নিয়ে প্রশ্ন করা হলে তাকে হুমকি হিসেবে গুরুত্ব না দিয়ে বলেছেন, তারা বোলিং মেশিনে এর চেয়েও গতিময় বলের মুখোমুখি হয়ে থাকেন। কিন্তু প্রথম টেস্ট শুরুর আগে শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রানাকে নিয়ে জিম্বাবুয়ে ব্যাটারদের উদ্দেশ্য করে সতর্কবার্তাই উচ্চারণ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, সিলেটে জিম্বাবুয়ে বুঝতে পারবে নাহিদ রানা কতটা বিধ্বংসী। 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শন উইলিয়ামসের মন্তব্যের প্রেক্ষাপটে শান্ত বলেছেন, ‘কাল মাঠে নাহিদ যখন বল করবে এবং প্রতিপক্ষ তার মুখোমুখি হবে, তখন ওদের শরীরী ভাষাতেই বোঝা যাবে নাহিদ কত দ্রুতগামী এবং কতটা অসাধারণ।’

নিজের গতি দিয়ে খুব দ্রুতই বাংলাদেশের টেস্ট স্কোয়াডে অন্যতম অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রানা। ক্রিকেট বিশ্বেরও নজর কেড়েছেন। রবিবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টেও নাহিদকে গতির ঝড় তুলতে বলেছেন শান্ত, ‘ওকে আমি অনেক আগে থেকে চিনি। আমার বিভাগ থেকে জাতীয় লিগ খেলছে। যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতো, তখন থেকেই চিনি। কাজেই তখন থেকে এখন পর্যন্ত একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে। এখন পর্যন্ত এই বার্তাটা পরিষ্কার।  আমি আশা করবো যে আগামী কাল যদি খেলার সুযোগ আসে, তাহলে ও যেন ১৪০ প্লাস বল করে।।’

 

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি