আগের মতো ৭ কোটি রুপি পাবেন রোহিত, কোহলি!

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ১৪:৫৬আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৪:৫৬

ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এক বছর অনুপস্থিতির পর চুক্তিতে ফিরেছেন ব্যাটার শ্রেয়াস আইয়ার ও ইশান কিষান। ‘এ’ গ্রেডে প্রমোশন পেয়েছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্তও। 

রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা বরাবরের মতো শীর্ষ ‘এ’ প্লাস ক্যাটাগরিতে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। 

আইয়ার ‘বি’ গ্রেডে চুক্তিবদ্ধ হয়েছেন। তার সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশ্বসী জয়সওয়াল ও ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। 

বামহাতি উইকেটকিপার ব্যাটার ইশান জায়গা পেয়েছেন সি ক্যাটাগরিতে। ঘরোয়া টুর্নামেন্ট না খেলায় ইশান, আইয়ার দু’জনেই গতবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি। 

ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য নতুন চুক্তিতে কে, কত পাচ্ছেন সেটা জানায়নি। তবে ক্রিকইনফোর খবর অনুযায়ী, গত বছরের মতো ‘এ’ প্লাস ক্যাটারির খেলোয়াড়রা পাচ্ছেন ৭ কোটি ভারতীয় রুপি। এ ক্যাটাগরি ৫ কোটি, বি ক্যাটাগরি ৩ কোটি ও সি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১ কোটি রুপি। 

সাতজন এবার প্রথম কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম সরফরাজ খান, অভিষেক শর্মা ও হর্ষিত রানা।

চুক্তিতে যারা:

এ প্লাস: রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা।

এ: মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সামি, ঋষভ পান্ত।

বি: সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশ্বসী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার।

সি: রিংকু সিং, তিলক বার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিভাম দুবে, রবি বিষ্ণয়, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, আরশদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নিতিশ কুমার রেড্ডি, ইশান কিষান, অভিশেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি