অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্ল্যাটারকে চার বছরের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১৮:২৪আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৮:২৪

পারিবারিক সহিংসতায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ব্যাটার ও টিভি ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটারকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এক বছরের বেশি কাস্টডিতে থাকায় তাকে জেল খাটতে হচ্ছে না।

স্ল্যাটারের কারাদণ্ড আংশিকভাবে স্থগিত রাখা হয়েছে। এমনটাই জানিয়েছে মারুচিডোর ডিস্ট্রিক্ট কোর্ট।

২০২৩ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১২ এপ্রিল পর্যন্ত একাধিক পারিবারিক সহিংসতার অভিযোগে আটক করা হয় স্ল্যাটারকে। তারপর পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল তাকে। তার জামিনের আবেদন প্রত্যাখ্যানও করা হয়েছিল।

কুইন্সল্যান্ডের নুসা অঞ্চলে এক নারীকে হেনস্তা করেছিলেন ৫৫ বছর বয়সী স্ল্যাটার। তাকে ভয়ও দেখাতেন। গভীর রাতে জোর করে ওই নারীর বাড়িতেও তার ঢোকার প্রমাণ মিলেছে। এমনকি গলা টিপে ধরার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

মারুচিডোরের আদালত তাকে চার বছরের কারাদণ্ডের শাস্তি দিয়েছে। বিচারপতি গ্লেন ক্যাশের মতে, স্লেটারের মূল সমস্যা অতিরিক্ত মদ্যপান। তার পুনর্বাসন খুব একটা সহজ নয়, কারণ মদ্যপান তার জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে গিয়েছে। তবে আপাতত প্রাক্তন অজি ক্রিকেটারকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। কারণ এক বছর তিনি ইতোমধ্যে জেলে ছিলেন। এবং সেখানে যথেষ্ট ভদ্রভাবেই ছিলেন। এমনকি পুরো বিচার প্রক্রিয়ার সঙ্গে সহযোগিতাও করেছেন।

উল্লেখ্য, ২০০৪ সালে ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়েছিলেন। দেশের হয়ে ৭৪টি টেস্টে ৫৩১২ রান আছে তার নামের পাশে। করেছেন ১৪টি সেঞ্চুরিও। অস্ট্রেলিয়ার জার্সিতে ৪২টি ওয়ানডেও খেলেছেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের