আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মিরাজ

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ১৪:১৯আপডেট : ১৪ মে ২০২৫, ১৪:১৯

এপ্রিলে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। 

শুরুতে ৩জনের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে ছিলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স। তাদের পেছনে ফেলেই মাসসেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। 

মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দারুণ ছন্দে ছিলেন। সিলেটে প্রথম টেস্টে বল হাতে ব্যাক টু ব্যাক ৫ উইকেট শিকার করেছেন। প্রথম ইনিংসে ৫২ রানে নিয়েছেন ৫টি, দ্বিতীয় ইনিংসেও ৫০ রানে ৫টি উইকেট শিকার করে স্বাগতিকদের লড়াইয়ে রাখার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য তিন উইকেটের জয় পায় জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টে অবশ্য ব্যাট-বল দুই বিভাগেই আলো ছড়িয়েছেন তিনি। প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে অল্পতে বেঁধে রাখার পর ব্যাট হাতে ১৬২ বলে ১০৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের প্রথম ইনিংসটাকে সুবিধাজনক জায়গায় নিয়ে গেছেন তিনি। তার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। চট্টগ্রামে এই টেস্ট এক ইনিংস ও ১০৬ রানে জিতে পরে সিরিজে সমতা ফেরায় স্বাগতিক দল। মেহেদী এপ্রিল মাসটা দুই টেস্টে ৩৮.৬৬ গড়ে ১১৬ রান নিয়ে শেষ করেছেন।  ১১.৮৬ গড়ে নিয়েছেন ১৫টি উইকেট।

মাসসেরার সংবাদে ভীষণ আনন্দিত মিরাজ বলেছেন, ‘আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হওয়া অবিশ্বাস্য সম্মানের। আইসিসি অ্যাওয়ার্ড যে কোনও ক্রিকেটারের জন্যই চূড়ান্ত স্বীকৃতি এবং বৈশ্বিক ভুটাভুটির মাধ্যমে সেটা জেতা মানে আমার কাছে অনেক কিছু।’

তিনি আরও বলেছেন, ‘এই ধরনের মুহূর্ত আমাকে নিজের সফরের কথা মনে করিয়ে দেয়। বিশেষ করে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের কথা। ক্যারিয়ারের শুরুতে এটা ছিল আমার জন্য অনেক বড় প্রেরণার। আর এই অ্যাওয়ার্ড তো আরও স্পেশাল আমার কাছে।’

/এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম