৩দিন বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে খেলতে প্রস্তুত রিশাদ-নাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মে ২০২৫, ১৬:২৭আপডেট : ১৭ মে ২০২৫, ১৬:৪৪

গত ১৪ মে সংযুক্ত আরব আরিমাতের উদ্দেশে রওয়ানা দেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুই দফা দেশ ছেড়ে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের সবাই নিরাপদে পৌঁছালেও তিনদিন ধরে বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই সময়ে দু’জনের কেউই সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারেননি। তিনদিন পর গতকাল (শুক্রবার) রাত ২টার পর তাদেরকে দুবাই প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এর পর দলের সঙ্গে যোগ দেন তারা। আজ শনিবার দুজনেই আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলার জন্য উন্মুক্ত বলে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। 

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেছেন, ‘আমরা আসলে নিশ্চিত করে বলতে পারছি না, কেন তাদের আটকে রাখা হয়েছিল। আমরা ধারণা করছি, পাকিস্তান থেকে ওরা ফিরেছিল। ওদের কেবল ট্রানজিট ভিসা ছিল। এন্ট্রি-এক্সিট জটিলতা হয়তো তৈরি হয়েছিল। এতটুকুই বলতে পারি। গতকাল রাতেই তারা দলের সঙ্গে যোগ দিয়েছেন। আজ খেলার জন্য অ্যাভেইলেভেল আছেন।’

জানা গেছে, পাকিস্তান থেকে ফেরার সময় তাদের ভিসায় বা প্রক্রিয়ায় কোনো সমস্যা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলার কারণে পিএসএল বন্ধ হয়ে যায়। ওই সময়ে সব বিদেশি ক্রিকেটারকে বিশেষ বিমানে দুবাই পৌছে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই তালিকায় ছিলেন রিশাদ ও নাহিদ। এরপর আরেকটি বিমানে তারা দেশে ফেরেন। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড এবং বিসিবি অনেকভাবেই চেষ্টা করেছে। এমনকি বাংলাদেশের উচ্চ পর্যায় থেকেও যোগাযোগ করা হয়েছে কিন্তু কোনওভাবেই ইমিগ্রেশন থেকে পরিষ্কার কোনও বার্তা দেওয়া হচ্ছিল না।

বাংলাদেশ ক্রিকেট দল দুই দিন দুবাইয়ে অনুশীলন করেছে। শনিবাররাত ৯টায় প্রথম টি-টোয়েন্টি খেলতে শারজাতে মাঠে নামবে দুই দল। রিশাদ ও রানা কোনও অনুশীলন ছাড়া ম্যাচ খেলতে পারেন কিনা সেটাই এখন দেখার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি