বেয়ারস্টো, আসালাঙ্কাকে আনছে মুম্বাই 

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৫, ১৫:৪৭আপডেট : ২০ মে ২০২৫, ১৫:৪৭

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। যার কারণে অনেক বিদেশি খেলোয়াড়কে নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। জাতীয় দলের ম্যাচ থাকায় ফিরে যাচ্ছেন যার যার দেশে। অনেকে তো নিরাপত্তা শঙ্কায় ফেরেননি। সেজন্য প্রয়োজন পড়েছে অস্থায়ী বদলি খেলোয়াড়ের। মুম্বাই ইন্ডিয়ান্স যেমন উইল জ্যাকস, রায়ান রিকেলটন ও করবিন বোশকে পাচ্ছে না। তাদের জায়গায় অস্থায়ী বদলি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লেসন ও শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কাকে আনছে তারা।

আইপিএলের দেওয়া বিবৃতি অনুসারে বেয়ারস্টো ৫.২৫ কোটি রুপিতে যোগ দিচ্ছেন। পেসার গ্লেসনকে নেওয়া হয়েছে ১ কোটি রুপির রিজার্ভ মূল্যে। আসালাঙ্কা অবশ্য ৭৫ লাখ রুপিতে আসছেন। 

বদলি খেলোয়াড়দের সবাই প্লে-অফ থেকে খেলার সুযোগ পাবেন। সেক্ষেত্রে মুম্বাইকে শীর্ষ চারে জায়গা পেতে হবে। কারণ প্লে-অফের একটি জায়গার জন্য লড়াইয়ে আছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার একে-অপরের মুখোমুখি হবে তারা। স্থগিত হয়ে পুনরায় মাঠে গড়ানোর পর এটা হবে মুম্বাইয়ের প্রথম ম্যাচ।   

উইল জ্যাকস ২৬ মে লিগ পর্বের শেষ ম্যাচের পর মুম্বাইয়ে খেলতে পারবেন না। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। একইভাবে রিকেলটন ও বোশকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিতে হবে। তারা দু’জনেই ২৬ মে লিগ পর্বের শেষ ম্যাচের পর ভারত ছেড়ে যাবেন। 

রিপ্লেসমেন্ট হিসেবে জায়গা পাওয়া বেয়ারস্টো গত নভেম্বরের মেগা নিলামে অবিক্রিত ছিলেন। তাছাড়া ২০২৪ সালের জুনের পর ইংল্যান্ডের হয়েও খেলেননি।

  /এফআইআর/ 
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম