শিবলীর সেঞ্চুরিতে বাংলাদেশ ইমার্জিংয়ের সংগ্রহ ২৩৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ মে ২০২৫, ১৮:১৯আপডেট : ২০ মে ২০২৫, ১৮:১৯

যুব এশিয়া কাপে সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন আশিকুর রহমান শিবলী। কিন্তু তার পর থেকেই ফর্মহীন তরুণ ব্যাটার। মঙ্গলবার বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সেঞ্চুরি করে ফের আলোচনায় এসেছেন তিনি। এদিন ১০৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের স্কোরকে নিয়ে গেছেন ২৩৩ রানে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। যদিও বৃষ্টির কারণে পুরো দিনের খেলা হয়নি। মাত্র ৭০ ওভার খেলা হয়েছে। ৭০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে। ওপেনিংয়ে নামা শিবলী ১৪৩ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১০৪ রানে রানআউটে কাটা পড়েছেন। এছাড়া শাহাদাত হোসেন দীপু ১২১ বলে ২ চার ও ১ ছক্কায় ৪২ রানে অপরাজিত আছেন। প্রীতম কুমার অপরাজিত আছেন ৩১ রানে। বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে তারা মাঠে নামবেন। 

দক্ষিণ আফ্রিকার হয়ে মাইকেল ফন ফুরেন, ইনোসেন্ট তুলি ও অস্টিন সাইমলেন একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি