ডিআরএস ছাড়াই শেষ হবে বাকি পিএসএল

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫, ১৮:১২আপডেট : ২২ মে ২০২৫, ১৮:১২

পাকিস্তান সুপার লিগের বাকি অংশের খেলা ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ছাড়াই চলবে। এই টুর্নামেন্টে প্রযুক্তির দায়িত্বে থাকা হক আই টিম লিগ পুনরায় শুরু হওয়ার পর পাকিস্তানে ফেরেনি। ভারত-পাকিস্তান সংঘাতে লিগ পর্বের শেষ সময়ে পিএসএল স্থগিত হয়েছিল।

২০১৭ সাল থেকে পিএসএলে ডিআরএস ব্যবহৃত হয়ে আসছে। গত ৭ মে লিগ স্থগিত হওয়া পর্যন্তও এটির ব্যবহার করা হয়েছে। তারপর প্রতিযোগিতা ফের শুরু হলেও কোনও ধরনের ঘটনা বা বিতর্ক ছাড়াই পাঁচ ম্যাচ শেষ হয়েছে। ডিআরএস না থাকার ব্যাপারে পিএসএল কিংবা পিসিবি প্রকাশ্যে কিছু বলেনি।

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে বড় ধরনের লজিস্টিকাল চ্যালেঞ্জের মুখে পড়ে পিএসএল। প্রডাকশন ক্রুদের অতিরিক্ত সাত দিন থাকারও ব্যাপার ছিল। 

আগের সূচিতে পাকিস্তান ও বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে, সেদিন সংশোধিত সূচিতে পিএসএল ফাইনাল হবে। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ পিছিয়ে গেছে তিন দিন, ম্যাচের সংখ্যাও পাঁচ থেকে তিনে কমানো হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে করাচি কিংস ও লাহোর কালান্দার্স। বুধবার গত বছরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ২০১৯ সালের পর প্রথমবার ফাইনাল নিশ্চিত করেছে কোয়েটা গ্লাডিয়েটর্স।

আগামীকাল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ মুখোমুখি হবে এলিমিনেটরে বিজয়ী দলের বিপক্ষে। এই ম্যাচ জয়ী দল যাবে ফাইনালে।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের