রাকিবুলের সাত উইকেট, শেষ বিকালে বাংলাদেশের অস্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৯:৪৯আপডেট : ২২ মে ২০২৫, ১৯:৫৯

তৃতীয় দিনে এসে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। আগের দিন দাপট দেখানো দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল বৃহস্পতিবার ৩ উইকেটে ১৪৯ রানে ব্যাটিংয়ে নেমে রাকিবুলের ঘূর্ণিতে খেই হারিয়ে ২৪৩ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ৩০৮ রান করা বাংলাদেশ ৬৫ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে খেলতে  নেমে তারা ২ উইকেটে ৫ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে, যা স্বাগতিকদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এগিয়ে ৭০ রানে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হিয়ারডেন ৪৬ ও অংগোমোদিতসে ৩২ রানে অপরাজিত থেকে বৃহস্পতিবার মাঠে নেমেছিলেন। চতুর্থ উইকেটে দুজনে ৮২ রানের জুটি গড়েন। হিয়ারডেন আরও ১৭ রান যোগ করে আউট হন। অন্য দিকে অংগোমোদিতসে ১১ রান যোগ করার পর ৪৩ রানে আউট হন। এর বাইরে অ্যান্ডিল চার্লসের ৪৩ রানের ওপর দাঁড়িয়ে প্রোটিয়ারা কোনোরকমে ২৪৩ রান করে। 

বাংলাদেশি বোলারদের মধ্যে রাকিবুল ৬৪ রান খরচায় নেন সাতটি উইকেট। রিপন মন্ডল দুটি ও মঈন খান একটি উইকেট শিকার করেন। মূলত রাকিবুলের বোলিংয়েই খেই হারিয়েছে প্রোটিয়ারা।

শুক্রবার ম্যাচের শেষ দিনে ৭০ রানে এগিয়ে থেকে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলি দ্বিতীয় ইনিংসে ১ রানে আউট হয়েছেন। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও ফিরেছেন ৪ রানে। ৫ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ ইমার্জিং দল শুক্রবার নতুন করে শুরু করবে। ক্রিজে আছেন আইচ মোল্লা (০) ও শাহাদাত হোসেন দিপু (০)। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী