খালেদের তোপ সামলে তিন ফিফটিতে তৃতীয় দিন নিউজিল্যান্ড ‘এ’ দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৫, ১৮:২৬আপডেট : ২৩ মে ২০২৫, ১৮:৩৩

প্রথম ইনিংসে ১ উইকেটে ১০৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। ২৫৩ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা দলটি তিন ফিফটিতে সেই ব্যবধান কমিয়েছে ৮০ রানে।

বাংলাদেশ ‘এ’ দলের পেসার খালেদ আহমেদ লাঞ্চের পরপর টানা দুই বলে উইকেট নিয়ে উত্তেজনা ফেরান। কিন্তু নিক কেলি ও ম্যাথু বয়েলের ১০১ রানের অবিচ্ছিন্ন জুটিতে সেই ধাক্কা কাটিয়ে ওঠে সফরকারীরা। ৪ উইকেট হারিয়ে ২৭৭ রান তাদের।

কেলি ৮৩ ও বয়েল ৪৪ রানে অপরাজিত আছেন।

এর আগে জো কার্টারকে ফিরিয়ে কুর্টিস হিফির ১০৪ রানের জুটি ভাঙেন সাইফ হাসান। কার্টার ৬২ রান করেন। হিফিও ফিফটি পান। ২০৩ বলে ৬ চারে ৭১ রানে থামেন তিনি। কেলির সঙ্গে তার জুটি ছিল ৪৭ রানের। হিফির পর ডেল ফিলিপস গোল্ডেন ডাক মারেন।

খালেদের এই জোড়া আঘাত বাদে পুরো দিন ছিল নিউজিল্যান্ডের।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৫৭ রান করেছিল।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী