সাকিব আবার ডাক, নাঈম-কুশলের ফিফটির পর রিশাদের চারে লাহোরের ২০২

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫, ২২:৪৭আপডেট : ২৩ মে ২০২৫, ২২:৪৭

সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগে নিজের প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিলেন। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করতে হয়নি তাকে। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পেয়েছিলেন, এদিন দুই বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ বাংলাদেশের অলরাউন্ডার। 

তবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৮ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ পেয়েছে লাহোর। দলীয় ১৩ রানে ফখর জামান (১২) আউট হওয়ার পর মোহাম্মদ নাঈম ও আব্দুল্লাহ শফিকের ৭০ রানের জুটি লাহোরকে ভালো অবস্থানে নেয়।

নাঈম ২৫ বলে ৭ চার ও ২ ছয়ে ৫০ রানে আউট হলে ভাঙে এই জুটি। আগের দিনের ম্যাচসেরা শফিক (২৫) ইনিংস বড় করতে পারেননি।

ভানুকা রাজাপাকসা ও কুশল পেরেরা ৪৮ রানের জুটি গড়েন। দুই লঙ্কান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৩ বলে ২২ রান করে আউট হন ভানুকা।

আসিফ আলী ৭ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস খেলে থামেন। তবে অন্য প্রান্ত থেকে কুশলের ৩৫ বলে ৭ চার ও ২ ছয়ে ৬১ রানের সৌজন্যে দুইশ পার করার আভাস দেয় লাহোর।

যদিও শেষ ওভারে শেষ চার বলে তিন উইকেট হারায় তারা। মিলস প্রথমে ফেরান কুশলকে। তারপর আট নম্বরে নামা সাকিব দুই বল খেলে বদলি ফিল্ডার মোহাম্মদ নওয়াজকে ক্যাচ দিয়ে তার শিকার হন। রিশাদ হোসেন শেষের আগের বলে চার মারলে স্কোর দুইশ পার হয়। শেষ বলে রান আউট হন তিনি।

ইসলামাবাদের পক্ষে টাইমাল মিলস তিনটি উইকেট নেন। দুটি পান সালমান ইরশাদ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী