ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক 
০৭ জুন ২০২৫, ১৭:২৮আপডেট : ০৭ জুন ২০২৫, ১৭:২৮

ব্যস্তি সূচির কারণে অনেক সময় জাতীয় দলের ক্রিকেটারদের পরিবার ছাড়া ঈদ কাটাতে হয়। এবার অবশ্য ব্যস্ততা ঈদের পর। শ্রীলঙ্কা সফরের আগে  দেশেই ঈদ উদযাপন করছেন তারা। ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম তার ঘনিষ্ঠদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। তাতে দেখা গেছে সবাই একত্রে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করছেন। 

অন্যদিকে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার ভক্তদের উদ্দেশে একটি হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘এই পবিত্র ঈদুল আজহা হোক কোরবানির মহিমায় আলোকিত। এই পবিত্র দিনে আমাদের আত্মত্যাগের শক্তি ও ভালোবাসার গভীরতা আরও বাড়ুক।’ 

পেসার শরিফুল ইসলামও এই আনন্দঘন দিনে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের কোনও খেলার সূচি নেই, তবে চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কায় একটি পূর্ণাঙ্গ সফরে যাবে টাইগাররা। শরিফুল নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক।’

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই ঈদে আপনার জন্য থাকুক আনন্দ, সুস্বাস্থ্য ও অফুরন্ত আশীর্বাদ। আসুন ঐক্য ও সম্মানের চেতনায় একসাথে উদযাপন করি।’

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম