বক্সিং ডে টেস্টে পেস নির্ভর দলেই ভরসা অস্ট্রেলিয়ার 

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১০ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১০

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্টের ১২ সদস্যের দলে বড় চমক রেখেছে স্বাগতিক দল। কোনও বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই পুরোপুরি পেস নির্ভর দল সাজিয়েছে স্বাগতিকরা। এদিকে অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ।

কাঁধের অস্ত্রোপচার শেষে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে ২০২১ সালের পর আবারও টেস্ট দলে ফিরেছেন পেসার ঝাই রিচার্ডসন। প্রথম দুই টেস্টে খেলা ব্রেন্ডন ডগেট এবং গোলাপী বলের টেস্টে খেলা মাইকেল নেসারকেও রাখা হয়েছে এই স্কোয়াডে।

অ্যাডিলেড টেস্টে মাথা ঘোরা জনিত সমস্যার কারণে খেলতে পারেননি স্মিথ। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘পিচে ১০ মিলিমিটার ঘাস আছে, বেশ সবুজ। আমার মনে হয় আবহাওয়া এবং উইকেট দুই-ই পেসারদের বেশ সুবিধা দেবে। এমন কন্ডিশনে সিম বোলারদের সামলানো কঠিন হবে।’

গত টেস্টে স্মিথের জায়গায় সুযোগ পেয়ে দারুণ খেলা উসমান খাজাও দলে টিকে গেছেন। তবে কপাল পুড়েছে জশ ইংলিসের। 

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১২ সদস্যের দল: ট্রাভিস হেড, জেক ওয়েদারল্ড, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট, মাইকেল নেসার ও ঝাই রিচার্ডসন।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
এশিয়ান গেমস  ২ রানে জয়, এবারও কি জমবে বাংলাদেশ-মালয়েশিয়া লড়াই?
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?