অ্যাশেজে অবিশ্বাস্য একদিন: ২০ উইকেট পতনের দিনে কিছুটা এগিয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ১৪:০৮ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৪:০৮

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে দেখা মিললো এক অবিশ্বাস্য ও নাটকীয় দিনের। মেলবোর্নে ম্যাচের প্রথম দিনেই পতন ঘটেছে ২০ উইকেটের। তবে বোলারদের দাপটের এই দিনে দিনশেষে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৫২ রানে অলআউট হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে মাত্র ১১০ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। ফলে ম্যাচটি এখন দাঁড়িয়ে আছে একেবারে সমান সমান অবস্থানে।

সবুজ উইকেটে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। মেঘলা আকাশের নিচে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠানোর পর ইংল্যান্ডের পেসাররা দাপট দেখান। জশ টাং ৪৫ রানে তুলে নেন ৫ উইকেট। অজিদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মাইকেল নেসার। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন উসমান খাজা। 

বিপরীতে ইংল্যান্ডের অবস্থা ছিল আরও করুণ। দলটি ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বসে। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন হ্যারি ব্রুক। ৩৪ বলে ৪১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন তিনি। তাছাড়া লোয়ার অর্ডারে ২৮ রান করেন গাস অ্যাটকিনসন। 

অজিদের হয়ে ৪৫ রানে ৪ উইকেট নেন মাইকেল নেসার। ৩০ রানে ৩টি নিয়েছেন স্কট বোল্যান্ড। ২৩ রানে ২টি নিয়েছেন মিচেল স্টার্ক। 

দিনের শেষ দিকে অস্ট্রেলিয়াকে এক ওভার খেলতে হয়। নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ড সেই ওভার নির্বিঘ্নে কাটান, অপর প্রান্তে ছিলেন ট্রাভিস হেড। দ্বিতীয় ইনিংসে তাদের দিন শেষে সংগ্রহ ছিল বিনা উইকেটে ৪ রান। বোল্যান্ড অপরাজিত ছিলেন ৪ রানে। অস্ট্রেলিয়া এগিয়ে ৪৬ রানে। 

ইতোমধ্যে পার্থ ও ব্রিসবেনে ৮ উইকেটের জয় এবং অ্যাডিলেডে ৮২ রানের জয়ে অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড এখন মরিয়া অন্তত লজ্জাজনক পরিস্থিতি এড়াতে। 

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
এশিয়ান গেমস  ২ রানে জয়, এবারও কি জমবে বাংলাদেশ-মালয়েশিয়া লড়াই?
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি