১৫ বছরের ক্যারিয়ারের ইতি, অবসরের ঘোষণা অস্ট্রেলিয়ার খাজার

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ১০:১২ আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১০:১২

আকস্মিকভাবেই এলো ঘোষণাটা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার উসমান খাজা। আগামী ৪ জানুয়ারি সিডনিতে শুরু হতে যাওয়া অ্যাশেজের শেষ টেস্ট দিয়েই পর্দা নামবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের।

ম্যাচ শুরুর দুই দিন আগে পরিবারকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন ডাকেন খাজা। সেখানেই ঘোষণা দেন অবসরের।  সংবাদ সম্মেলনে জানান, ‘আজ আমি ঘোষণা দিতে এসেছি—সিডনি টেস্টের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

তিনি আরও যোগ করে বলেন, ‘ক্রিকেটের মাধ্যমে ঈশ্বর আমাকে কল্পনার চেয়েও অনেক বেশি দিয়েছেন। এমন সব স্মৃতি দিয়েছেন, যা আজীবন বয়ে বেড়াবো। এমন বন্ধুত্ব দিয়েছেন, যা মাঠের বাইরেও টিকে থাকবে। আর এমন শিক্ষা, যা আমাকে মানুষ হিসেবে গড়ে তুলেছে। তবে কোনও ক্যারিয়ার একার নয়। পথে আমি অনেকের সহায়তা পেয়েছি। আমার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা—তাদের ত্যাগ কখনোই হাইলাইটস হিসেবে আসেনি।’

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ৮ হাজারের বেশি রান করেছেন খাজা। খেলেছেন ৮৭টি টেস্ট, ৪০টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি।

দৃঢ়তা ও ধৈর্যের জন্য পরিচিত এই ওপেনার ক্যারিয়ারের ইতি টানছেন নিজের শহর সিডনিতেই। এখানেই ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার।

খাজা জানান, ‘মজার ব্যাপার হলো, আমি সিডনি ভেন্যুর কাছেই থাকি—কুক রোডে। ছোটবেলায়, যখন আমার বাবা-মা খুব কষ্ট করে দুই বেডরুমের ছোট ফ্ল্যাটে আমাদের মানুষ করছিলেন, তখনই ভাবতাম—একদিন আমি টেস্ট ক্রিকেটার হবো।’

এই এসসিজিতেই ৩৫ বছর বয়সে ক্যারিয়ারের নতুন জীবন পান খাজা। ২০২২ সালের শুরুতে কোভিডে আক্রান্ত হয়ে ট্রাভিস হেড ম্যাচ মিস করলে ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করেন তিনি।

সেখান থেকেই শুরু হয় ক্যারিয়ারের শেষ ভাগের উজ্জ্ব সব মুহূর্ত। দলে ফেরার প্রথম দুই বছরে সাতটি সেঞ্চুরি করেন খাজা এবং ২০২৩ সালে জেতেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
এশিয়ান গেমস  ২ রানে জয়, এবারও কি জমবে বাংলাদেশ-মালয়েশিয়া লড়াই?
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?