অবসর ঘোষণার সময় খাজা বললেন, ‘বর্ণের কারণে আলাদা আচরণ পেয়েছি’

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ১৪:২৩ আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৪:২৩

অবসরের ঘোষণার সময় বর্ণবাদ আর বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছেন উসমান খাজা। অ্যাশেজের শুরুতে পিঠের চোট নিয়ে যে সমালোচনার মুখে পড়তে হয়েছে, তাতে বর্ণবাদী ইঙ্গিত ছিল বলে মন্তব্য করেছেন অজি ব্যাটার। একই সঙ্গে বলেছেন, পুরো ক্যারিয়ারজুড়েই অন্য অস্ট্রেলীয় ক্রিকেটারদের তুলনায় তাকে ভিন্নভাবে দেখা হয়েছে। যা তাকে কষ্ট দিয়েছে ভীষণভাবে।

শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) প্রায় ৫০ মিনিটের এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন খাজা। রবিবার শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্ট দিয়েই শেষ হবে তার আন্তর্জাতিক অধ্যায়।

স্ত্রী র‍্যাচেল, দুই কন্যা, বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে সংবাদমাধ্যমের সামনে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেন তিনি। সেখানেই জানান, অ্যাশেজে পার্থ টেস্টের আগে তিন দিন গলফ খেলার পর ব্যাক স্প্যাজমে ওপেন করতে না পারায় যে সমালোচনা হয়েছিল, তা তাকে গভীরভাবে আঘাত করেছিল।

পাকিস্তানে জন্ম নেওয়া এবং অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার খাজা বলেন, এই সমালোচনা তার পুরো ক্যারিয়ারে পাওয়া বৈষম্যমূলক আচরণেরই ধারাবাহিকত, ‘আমি সব সময়ই নিজেকে একটু ভিন্ন মনে করেছি, এখনও করি। কারণ আমি মিশ্র বর্ণের ক্রিকেটার। আমার কাছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলই আমাদের সেরা দল, গর্বের জায়গা। কিন্তু একই সঙ্গে আমাকে অনেক দিক থেকেই আলাদা করে দেখা হয়েছে আচরণে। আমার পিঠে স্প্যাজম ছিল, এটা আমার নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু যেভাবে মিডিয়া আর সাবেক ক্রিকেটাররা আমাকে আক্রমণ করেছেন—তা আমি দুই দিন সহ্য করতে পারতাম, কিন্তু টানা পাঁচ দিন চলেছে। বিষয়টা আমার পারফরম্যান্স নিয়েও ছিল না।’

খাজার মতে, ‘এটা ছিল একেবারেই ব্যক্তিগত, যা মোটেই আমার প্রস্তুতি নিয়ে ছিল না। বলা হয়েছে আমি নাকি দল নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ নই, শুধু নিজের কথা ভাবি, আগের দিন গলফ খেলেছি, স্বার্থপর, ঠিকমতো অনুশীলন করি না, অলস। এগুলো সেই একই স্টেরিওটাইপ—বর্ণবাদী স্টেরিওটাইপ—যার সঙ্গে আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম মিডিয়া আর সাবেক খেলোয়াড়রা এসবের ঊর্ধ্বে উঠে গেছে। কিন্তু বাস্তবতা হলো, আমরা পুরোপুরি সেখান থেকে বের হতে পারিনি। কারণ, অস্ট্রেলিয়ান ক্রিকেট দলে আগে কারও প্রতি এমন ব্যবহার হতে দেখিনি।’

অস্ট্রেলিয়ার ক্রিকেটে গলফ খেলতে গিয়ে চোট পাওয়ার উদাহরণ নতুন নয়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে গলফ খেলতে গিয়ে হাতে কেটে যাওয়ায় ছিটকে গিয়েছিলেন জশ ইংলিস। ২০২৩ বিশ্বকাপে গলফ কার্ট থেকে পড়ে কনকাশনে ভুগে একটি ওয়ানডে খেলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও।

খাজা বলেন, এমন অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, যেখানে অন্য খেলোয়াড়রা একই পরিস্থিতিতে পড়লেও এতটা সমালোচনার মুখে পড়েননি। এর কারণ তাদের বর্ণ।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
এশিয়ান গেমস  ২ রানে জয়, এবারও কি জমবে বাংলাদেশ-মালয়েশিয়া লড়াই?
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি