সিডনিতে রুটের সেঞ্চুরির পর পাল্টা জবাব দিচ্ছেন হেড 

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ১৪:১৬ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৪:২৫

সিডনিতে অ্যাশেজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে জো রুটের দুর্দান্ত ১৬০ রানের জবাব দিচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড।

রুটের অসাধারণ ইনিংসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছে ৩৮৪ রান। অস্ট্রেলিয়াও পাল্টা জবাব দিচ্ছে। ইংলিশ বোলারদের দুর্বল বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ৮৭ বলে অপরাজিত ৯১ রান করেছেন হেড। ৩৪.১ ওভার শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ১৬৬ রান। স্বাগতিকরা পিছিয়ে আছে ২১৮ রানে।

এর আগে ইংল্যান্ডের ইনিংসে ধস নামে। ৩ উইকেটে ৫৭ রান থেকে স্কোর চলে গিয়েছিল ২২৬ রান। তার পর  হ্যারি ব্রুকের (৮৪) বিদায়ে ভাঙে ১৬৯ রানের জুটি। পরে তো ১৫৮ রানে ৭ উইকেট হারায় সফরকারীরা। শেষদিকে মাত্র ৬১ রানের ব্যবধানে পড়েছে ৫ উইকেট। নবম উইকেট হিসেবে রুট আউট হন দলের ৩৮৪ রানে। তার পর দশম উইকেট পড়তেও সময় লাগেনি।  

অজিদের হয়ে ৬০ রানে ৪ উইকেট নেন মাইকেল নেসার। দুটি করে নিয়েছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড।

অস্ট্রেলিয়া জবাবে খেলতে নেমে দ্রুত গতিতেই রান তুলতে থাকে। ওপেনিং জুটিতে যোগ হয় ৫৭ রান। অবশেষে অধিনায়ক বেন স্টোকস আক্রমণে এসে ওপেনার ওয়েদারাল্ডকে (২১) এলবিডাব্লিউ করেন। এরপর হেডের সঙ্গে লাবুশেনের ১০৫ রানের জুটি গড়ে ওঠে। লাবুশেনকেও (৪৮) সাজঘরে পাঠান স্টোকস। অপর দিকে আগ্রাসী ব্যাটিংয়ে ক্রিজে রয়েছেন হেড। সঙ্গে রয়েছেন মাইকেল নেসার (১*)।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
এশিয়ান গেমস  ২ রানে জয়, এবারও কি জমবে বাংলাদেশ-মালয়েশিয়া লড়াই?
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি